ফিটনেস ধরে রাখতে মেসি জীবনযাপনে যেসব বদল এনেছেন

জীবনযাপন ডেস্ক
২০ ডিসেম্বর ২০২২, ১১:০১আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১২:০৮

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের উৎসব চলছে এখন পৃথিবীর নানা প্রান্তে। তারকা ফুটবলার লিওনেল মেসি রয়েছেন এই উৎসবের মধ্যমণি হয়েই। টানা পাঁচবার বিশ্বকাপের আসরে অংশ নেওয়া মেসিকে বলা হচ্ছে সর্বকালের সর্বসেরা ফুটবলার। আর্জেন্টিনার ছোট্ট শহর রোজারিওতে জন্ম নেওয়া নম্রভদ্র একটি ছেলে থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফুটবলার হয়ে ওঠার পেছনে রয়েছে বহু পরিশ্রম ও অদম্য স্পৃহা। নিজের ফিটনেস ধরে রাখতে ২০১৩ সাল থেকে জীবনযাপন রাতারাতি বদলে ফেলেন লিও। 

পিৎজা ও লাল মাংস খাওয়া পুরোপুরি ছেড়ে দেন মেসি। সেটা ২০১৩ সালের কথা। পুষ্টিবিদ গিউলিয়ানো পোজার মেসির ডায়েট চার্ট ঠিক করে দেন। সে অনুযায়ী চলতে শুরু করেন এই তারকা। অ্যালকোহল ও কোল্ড ড্রিংকেরও লাগাম টেনে ধরেন তিনি। খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করেন হোল গ্রেইন, তাজা ফল ও শাকসবজি। 

প্রতিদিন নির্দিষ্ট কিছু ব্যায়াম করেন এই তারকা। এরমধ্যে রয়েছে পিলার স্কিপস ও স্কোয়াট। মেসি সপ্তাহে ৫ দিন শরীরচর্চা করেন। বাকি দুইদিন শরীরকে বিশ্রাম নেওয়ার সুযোগ দেন। ভারি ব্যায়াম শেষে ৫ থেকে ১০ মিনিট জগিং করেন তিনি। 

তথ্য: টাইমস অব ইন্ডিয়া 

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান