মটরশুঁটির ১০ উপকারিতা

জীবনযাপন ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৩, ১৭:৩৯আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৭:৩৯

শীতের সবজি মটরশুঁটি ব্যবহার করতে পারেন তরকারি, স্যুপ কিংবা সালাদে। এট যেমন পুষ্টিকর, তেমনি স্বাদেও অনন্য। প্রতি ১০০ গ্রাম মটরশুঁটিতে মেলে ৮০ কিলোক্যালোরি শক্তি। এছাড়া ১৪.৫ গ্রাম কার্বোহাইড্রেট, ফ্যাট ০.৫ গ্রাম ও প্রোটিন পাওয়া যায় ৫.৪ গ্রাম। আরও মেলে ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, ভিটামিন সি, ফলিক অ্যাসিড, বিটাক্যারোটিন, ভিটামিন এ, ফসফরাস, জিঙ্ক, ভিটামিন বি-কমপ্লেক্সের মতো উপাদান। জেনে নিন মটরশুঁটি খাওয়ার ১০ উপকারিতা।

১। ফাইবার বা আঁশের চমৎকার উৎস মটরশুঁটি। নিয়মিত সবজিটি খেলে তাই দূরে থাকা যায় হজমের সমস্যা ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে।

২। মটরশুঁটিতে প্রচুর পরিমাণে পলিফেনল আছে। মেক্সিকান গবেষকরা বলছেন, কেউ যদি প্রতিদিন ২ মিলিগ্রাম পলিফেলনসমৃদ্ধ খাবার খান তাহলে তার পাকস্থলী ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমে যায়। আর এক কাপ মটরশুঁটিতে অন্তত ১০ মিলিগ্রাম পলিফেলন থাকে।

৩। রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে ভূমিকা রাখে মটরশুঁটি।

৪। ভিটামিন বি১, বি২, বি৩ এবং বি৬ এর উৎস মটরশুঁটি শরীরের হোমোসাইস্টাইন লেভেল কমায়। একারণে হৃদরোগের ঝুঁকিও কমে।

৫। শরীরে হাড় মজবুত রাখতে সহায়তা করে এই সবজি।

৬। ফলিক অ্যাসিডের উৎস মটরশুঁটি খেতে পারেন প্রসূতি মায়েরা।

৭। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে মটরশুঁটি। শিশুদের প্রতিদিন খাওয়াতে পারেন উপকারী এই সবজি।

৮। নিয়মিত মটরশুঁটি খেলে ত্বক উজ্জ্বল থাকে।

৯। মটরশুঁটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে। এ কারণে ডায়াবেটিস রোগীদের জন্য এটি বেশ উপকারী।

১০। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি বয়স ধরে রাখতে সাহায্য করে।

তথ্য: হেলথ লাইন ও টাইমস অব ইন্ডিয়া

/এনএ/
সম্পর্কিত
ঋতুস্রাবের যন্ত্রণাদায়ক দিনগুলোতে খাবারেই মিলতে পারে স্বস্তি
পেটের সমস্যা কমাতে ছাতুর উপকারিতা জানুন
হার্ট ভালো রাখতে ডায়েটে রাখুন ৫ ফল
সর্বশেষ খবর
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে জার্মান পার্লামেন্টারি প্রতিনিধি দল
মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে জার্মান পার্লামেন্টারি প্রতিনিধি দল
টিভিতে আজকের খেলা (২০ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২০ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান