রান্নার কাজ সহজ করার ১০ টিপস

জীবনযাপন ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৩, ১৯:২০ আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৯:২০

রান্না করতে সময় খুব বেশি লাগে না। কিন্তু রান্নার বিভিন্ন প্রস্তুতিতেই অনেকটুকু সময় ব্যয় হয়ে যায়। রান্নার কাজ সহজ করতে কিছু টিপস জেনে নিন ঝটপট।

  1. আলু সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিন পানিতে। খোসা সহজে ছাড়াতে পারবেন।
  2. খাবারে অতিরিক্ত লবণ পড়ে গেলে অল্প দুধ মিশিয়ে দিন। দূর হবে লবণ।
  3. পেঁয়াজ বেরেস্তা করার সময় সামান্য চিনি দিলে অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে বেরেস্তা। 
  4. মটরশুঁটি কিংবা পালং শাক সেদ্ধ করার সময় অল্প চিনি দিন। রঙ বদলে যাবে না।
  5. নারিকেল কুরিয়ে নেওয়ার আগে ফ্রিজে রাখুন কিছুক্ষণ। সহজে কোরানো যাবে।
  6. পনির ভেজে লবণ পানিতে রাখুন। নরম থাকবে।
  7. মাংস তাড়াতাড়ি সেদ্ধ করতে চাইলে খোসাসহ এক টুকরো কাঁচা পেঁপে দিয়ে দিন।
  8. প্রেসার কুকারে ভাত রান্না করতে চাইলে কয়েক ফোঁটা তেল মিশিয়ে দিন। আঠালো হবে না ভাত।
  9. কাঁচা কলা কেটে লবণ ও হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে ধুয়ে নিলে তরকারির রঙ সুন্দর থাকবে। 
  10. ডিম সেদ্ধ করার সময় পানিতে লবণ মিশিয়ে দিন। ভাঙবে না ডিম।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে অনলাইন এডিটরস ফোরামের শোক
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে অনলাইন এডিটরস ফোরামের শোক
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম