প্রিয়জনকে জড়িয়ে ধরলে স্ট্রেস কমে

জীবনযাপন ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:০০আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:০২

ভ্যালেন্টাইন সপ্তাহ চলছে। আজ ১২ ফেব্রুয়ারি হচ্ছে আলিঙ্গন দিবস। বিশেষজ্ঞরা বলছেন, প্রিয়জনকে জড়িয়ে ধরলে মানসিক চাপ ও স্ট্রেস গায়েব হয়ে যেতে পারে নিমিষেই। এছাড়া আরও উপকার রয়েছে আলিঙ্গনের। জেনে নিন সেগুলো কী কী।

  • নানা কারণে ভুল বোঝাবুঝি চলছে সঙ্গীর সঙ্গে? প্রিয় মানুষকে জড়িয়ে ধরুন। দেখবেন মনের কোণে জমে থাকা ভার হালকা হয়ে গিয়েছে। 
  • প্রিয়জনকে জড়িয়ে ধরলে মন শান্ত হয়। রাগ কমে আসে ধীরে ধীরে।
  • নানারকম দুশ্চিন্তা লেগেই আছে জীবনে। এগুলো বাড়ায় স্ট্রেস। প্রিয় মানুষকে জড়িয়ে ধরলে কমে যায় স্ট্রেস। কারণ আলিঙ্গন করটিসলের মাত্রা হ্রাস করে, এটি হলো স্ট্রেস হরমোন।
  • আলিঙ্গন মনে করিয়ে দেয় যে আমরা নিরাপদ আছি। অন্যের কাছে প্রিয় এবং একা নই আমরা। 
  • রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে আলিঙ্গন। এটি শরীরের নরম টিস্যুগুলোতে রক্ত প্রবাহ বাড়ায়, যা পেশী শিথিল করতে সহায়তা করে।
  • প্রিয় মানুষকে আলিঙ্গন করলে মন ভালো থাকে। কারণ ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরলে সেরোটোনিন হরমোন নিঃসৃত হয়। এই হরমোন মেজাজ ভালো রাখতে বিশেষ ভূমিকা পালন করে। 
  • জীবন থেকে উদ্বেগ দূর করতে সহায়তা করে প্রিয়জনের আলিঙ্গন। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের