বৃষ্টিতে ভিজেই ছাত্রদলের শাহবাগ অবরোধ

ঢাবি প্রতিনিধি
২০ মে ২০২৫, ১৭:৩৮আপডেট : ২০ মে ২০২৫, ১৮:৩৬

সাম্য হত্যার বিচার দাবিতে বৃষ্টির মধ্যেই ফের রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাসসহ একাধিক দাবিতে ছাত্রদল নেতারা এই অবস্থান পালন করছেন।

মঙ্গলবার (২০ মে) বিকাল থেকেই ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শাহবাগে জড়ো হতে শুরু করেন। এসময় মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি মাথায় নিয়েই তারা শাহবাগে অবস্থান নেন। ছাত্রদলের অবস্থান কর্মসূচির ফলে শাহবাগ এলাকা দিয়ে যান-চলাচল বন্ধ হয়ে যায়। এতে বৃষ্টির মধ্যে ভোগান্তিতে পড়েছেন মানুষ।

শাহবাগের অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, মহানগর এবং অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা রয়েছেন। সমাবেশটি এখনও চলমান রয়েছে।

/এমএস/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম