হবিগঞ্জে হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি
২০ মে ২০২৫, ১৭:৪৩ আপডেট : ২০ মে ২০২৫, ১৭:৪৩

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বীরসিংহ পাড়া গ্রামে তিন জনকে হত্যার বহুল আলোচিত ঘটনায় মামলায় একমাত্র আসামি শাহ আলম ওরফে তাহের উদ্দিনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২০ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক সৈয়দ মোহাম্মদ কায়ছার মোশাররফ ইউসুফ এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়; অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৩ আগস্ট সন্ধ্যায় পারিবারিক বিরোধের জেরে শাহ আলম ওরফে তাহের উদ্দিন বীরসিংহ পাড়া গ্রামের গিয়াস উদ্দিনের বসতবাড়িতে ঢুকে তার স্ত্রী জাহানারা খাতুনকে ছুরি দিয়ে ১৫টি আঘাত করে হত্যা করেন। জাহানারার চিৎকার শুনে তার মেয়ে শারমিন আক্তার ও ছেলে সুজাত মিয়া এগিয়ে এলে তাদেরও ছুরিকাঘাত করা হয়। এ সময় পাশের বাড়ির শিমুল মিয়া ছুটে এলে তাকেও ছুরিকাঘাত করেন শাহ আলম। ঘটনাস্থলেই জাহানারা নিহত হন। আহত শারমিন ও শিমুলকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সুজাত মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন ভিকটিম জাহানারার বোনের স্বামী মোহন মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটির তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় ১৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। এ ছাড়াও একমাত্র আসামি শাহ আলম ওরফে তাহের উদ্দিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট মো. আফজাল হোসেন। তিনি এ তথ্য নিশ্চিত করে জানান, রায়ে আদালতের প্রতি তারা সন্তুষ্ট।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা