দিনভর ঘোরাঘুরিতেও থাকুন ফুরফুরে

জীবনযাপন ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৫আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৫

উৎসবের পালে লেগেছে হাওয়া। আজ যেমন বসন্তবরণ উৎসবে মাতবে দেশ, তেমনি ভালোবাসা দিনটিপ উদযাপিত হবে মহাসমারোহে। একই দিনে দুই উৎসব যেহেতু, দিনভর ঘোরাঘুরি পরিকল্পনা তো থাকবেই। তবে দিনের বেলা বেশ একটা ভ্যাপসা গরম পড়ে। ফলে সারাদিনের ঘোরাঘুরিতে সাজ-পোশাকে স্বস্তি চাইলে কিছু বিষয় মাথায় না রাখলেই নয়। 

 

পোশাক হোক আরামদায়ক
সালোয়ার কামিজ হোক বা শাড়ি- সেটা আরামদায়ক হওয়া জরুরি। বিশেষ করে যদি সকাল সকাল বের হতে চান বাসা থেকে। সুতি শাড়ি, সালোয়ার কামিজ বা কুর্তিতেই আরাম মিলবে এই আবহাওয়ায়। সুতির পাশাপাশি লিলেন বা কোটা পোশাকেও মিলবে আরাম। পোশাকের প্যাটার্ন গুরুত্বপূর্ণ। স্টাইলিশ লুক আনতে পোশাকের প্যাটার্নের প্রতি গুরুত্ব দিন। যেহেতু বসন্ত, দিনের সাজে রাখতে পারেন হলুদ, সবুজ, টিয়া, বাসন্তী বা কমলার মতো রঙগুলো। রাতের সাজ পোশাকে বেছে নিতে পারেন ভালোবাসার গাঢ় লাল। এ সময় সিল্ক বা জর্জেটের পোশাক বেশ মানিয়ে যাবে। 

সাজে স্বস্তি থাকা জরুরি 
দিনের সাজ হতে হবে হালকা। নাহলে ঘোরাঘুরিতে স্বস্তি পাওয়া যাবে না। নরমাল কম্প্যাক্ট পাউডার অথবা ফেস পাউডারেই দিনের সাজ সেরে নিন। সাজে নুড কালারকে প্রাধান্য দিতে পারেন। কমপ্যাক্ট পাউডার লাগানোর আগে ভালোমতো বরফ ঘসে নিন ত্বকে। এরপর মশ্চারাইজার লাগিয়ে নিন। চোখে টেনে দিতে পারেন গাঢ় কাজল। সঙ্গে ম্যাট লিপস্টিক, কাচের চুড়ি ও টিপে পূর্ণতা নিয়ে আসুন সাজে। রাতে ভ্যালেন্টাইন স্পেশাল ডিনারে অবশ্য স্মোকি আই করে নিতে পারেন। এ সময় গাঢ় বেইজ বা গাঢ় লিপস্টিক থাকতে পারে সাজে। 

চুল সাজুক ফুলে
বসন্তবরণ উৎসবে চুল খুলে না রেখে হাত খোঁপায় বেঁধে নিতে পারেন। গরমে স্বস্তি মিলবে অনেকটাই। আবার শাড়ির সঙ্গে খোঁপা দেখতেও বেশ লাগবে। সালোয়ার কামিজ বা কুর্তির সঙ্গে সামনে টুইস্ট করে ফ্রেঞ্চ বেণি বেঁধে নেওয়া যেতে পারে চুলে। তবে চুল বেশি বড় না হলে ছেড়েও রাখতে পারেন। ফাল্গুন কি ফুল ছাড়া পূর্ণতা পায়? তাই সাজে ফুল রাখতেই পারেন। খোঁপায় জড়িয়ে নিতে পারেন হলুদ গাঁদার মালা কিংবা গাঁজরা। রাতের পার্টিতে চুলগুলো স্ট্রেইট করে খুলে রাখা যেতে পারে। সামনে সামান্য টুইস্ট করেও উৎসবের আমেজ নিয়ে আসতে পারেন সাজে। 

জেনে নিন 

  • দিনে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। 
  • সারাদিনের জন্য বাইরে বের হলে সঙ্গে পানির বোতল, সানগ্লাস ও ছাতা রাখবেন।
  • সঙ্গে ভেজা টিস্যু রাখুন। ঘামে স্বস্তি দেবে এই টিস্যু। 
  • হিল বা কোনও পোশাকে স্বাচ্ছন্দ্য না হলে সেটা পরতে যাবেন না। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের