যেখানে ঘুরতে গেলেই মিলবে টাকা!

জীবনযাপন ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩১আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩১

কোথাও ভ্রমণে যাওয়া মানেই হাজারটা খরচের হিসাব। তবে মজার ব্যাপার হচ্ছে, তাইওয়ানে ভ্রমণে গেলে উল্টো আপনাকেই দেওয়া হবে নগদ টাকা!  

পর্যটক আকর্ষণ করতে ব্যতিক্রমী এই ঘোষণা দিয়েছে স্বশাসিত দ্বীপটির সরকার। একজন পর্যটক ১৬৫ মার্কিন ডলার পাবেন এখানে ভ্রমণের উদ্দেশ্যে আসলে। এছাড়া দল নিয়ে তাইওয়ান ভ্রমণে গেলেও পর্যটকদের নগদ অর্থ দেওয়া হবে।

কোভিডে অনেকটাই ক্ষতির মুখে পড়েছে তাইওয়ানের পর্যটন। অথচ ওই দেশের অর্থনীতির বড়সড় অংশ পর্যটনের উপর নির্ভর করে আছে। তাই পর্যটকদের উৎসাহ দিতেই সম্প্রতি এমন ঘোষণা দিয়েছে তাইওয়ান সরকার।

দ্বীপটির সরকারপ্রধান চেন চিয়েন-জেন জানান, এই বছর পর্যটনের উপরে অনেক বেশি মন দিচ্ছে সরকার। চলতি বছর তাইওয়ানে ৬০ লাখ পর্যটক আকর্ষণের লক্ষ্য নেওয়া হয়েছে। ২০২৫ সালের মধ্যে পর্যটকের সংখ্যা এক কোটিতে নেওয়ার লক্ষ্য আছে।

তাইওয়ানের পর্যটন ব্যুরোর ঘোষণা অনুযায়ী, একজন পর্যটককে পাঁচ হাজার তাইওয়ানি ডলার দেওয়া হবে। মোট পাঁচ লাখ পর্যটককে এই নগদ প্রণোদনা দেওয়া হবে। এছাড়া দল নিয়ে অর্থাৎ কয়েকজন মিলে তাইওয়ানে ঘুরতে যাবে এমন ৯০ হাজার পর্যটক দলের প্রতিটিকে ২০ হাজার করে তাইওয়ানি ডলার নগদে দেওয়া হবে।

তাইওয়ানের যোগাযোগমন্ত্রী ওয়াং কুয়ো-সাই জানান, তাইওয়ানে আসা পর্যটকদের এই টাকা সরাসরি অনলাইন মাধ্যমে দেওয়া হবে। এই অর্থ তাইওয়ানেই খরচ করতে হবে পর্যটকদের। তাইওয়ানে ঘুরতে গিয়ে সেখানে থাকা–খাওয়া বা পরিবহন খরচের ক্ষেত্রে পর্যটকেরা এই অর্থ ব্যবহার করতে পারবেন।

তবে কবে থেকে পর্যটকদের নগদ অর্থ দেওয়া হবে অথবা কীভাবে অর্থ পাওয়ার আবেদন করতে হবে, তাইওয়ানের সরকারের পক্ষ থেকে তা জানানো হয়নি।

তথ্য: সিএনএন 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৈষম্যের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচিতে পল্লী বিদ্যুৎ কর্মীরা
বৈষম্যের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচিতে পল্লী বিদ্যুৎ কর্মীরা
‘স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে অংশীজনদের মতামত নেওয়া জরুরি’
‘স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে অংশীজনদের মতামত নেওয়া জরুরি’
‘পুশইন’ থামেনি, বন্ধ হয়নি সীমান্ত হত্যা
‘পুশইন’ থামেনি, বন্ধ হয়নি সীমান্ত হত্যা
শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১৭৮ জনকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি
শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১৭৮ জনকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি
সর্বাধিক পঠিত
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না