ইফতারে সাবুদানার যে শরবত দূর করবে ক্লান্তি

জীবনযাপন ডেস্ক
২৫ মার্চ ২০২৩, ১৪:৪৫আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৭:১৫

দিনভর রোজা রেখে ইফতারে চাই এমন কোনও আইটেম যা নিমিষেই দূর করবে ক্লান্তি। সাবুদানার ঠান্ডা শরবত পরিবেশন করতে পারেন ইফতারে। এটি গরমেও আপনাকে দেবে আরাম। জেনে নিন রেসিপি।

ইফতারে সাবুদানার যে শরবত দূর করবে ক্লান্তি

প্রথমেই জেলির প্রিপারেশনটা করে নিন। চুলায় পানি বসান ৩০০ মিলি বা এক কাপের একটু বেশি। বলক চলে আসলে স্ট্রবেরি ফ্লেভারের একটি প্যাকেট জেলির গুঁড়া দিয়ে দিন। মাঝারি আঁচে দুই থেকে তিন মিনিট রাখুন চুলায়। এরপর নামিয়ে হিট প্রুফ বাটিতে ঢেলে নিন। রুমের তাপমাত্রায় আসার পর ফ্রিজে রেখে দিন বাটি।

চুলায় পানি বসিয়ে দিন। গরম হয়ে গেলে এক কাপ সাবুদানা দিন। মাঝারি আঁচে ১০ থেকে ১২ মিনিট সেদ্ধ করুন। সাবুদানাগুলো স্বচ্ছ দেখা গেলে নামিয়ে ছেঁকে নিন। ছাঁকনিতে থাকা অবস্থাতেই ঠান্ডা পানি ঢেলে ধুয়ে নিন।

একটি বাটিতে পর্যাপ্ত পানি নিয়ে ২ চা চামচ তোকমা ভিজিয়ে রাখুন। ১ লিটার দুধ জ্বাল দিয়ে ঠান্ডা করে নিন। দুধের সঙ্গে মেশান স্বাদ মতো রুহ আফজা ও চিনি। সাবুদানা ও তোকমা মিশিয়ে ফ্রিজে রেখে দিন শরবত। পরিবেশনের আগে বের করে জমে যাওয়া জেলি টুকরা করে দিয়ে দিন।   

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম