বেগুনি মচমচে হবে যেসব টিপস মানলে 

জীবনযাপন ডেস্ক
২৭ মার্চ ২০২৩, ১৭:২০আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৭:২০

মচমচে ও ফুলকো বেগুনি বানানোর আসল কৌশল লুকানো থাকে বেসনের মিশ্রণে। কিছু টিপস মেনে বেগুনি বানালে যেমন মচমচে থাকবে ৩/৪ ঘণ্টা, তেমনি বাড়তি তেলও লেগে থাকবে না গায়ে।

বেগুনি মচমচে হবে যেসব টিপস মানলে 

২ কাপ বেসন চেলে ২ টেবিল চামচ চালের গুঁড়া মিশিয়ে নিন। ১/৪ চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ গরম মসলার গুঁড়া, ১ চা চামচ আদা বাটা, ১/৪ চা চামচ বেকিং সোডা, স্বাদ মতো লবণ ও মরিচের গুঁড়া মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে অল্প অল্প করে রুম তাপমাত্রার পানি মেশান। সময় নিয়ে ব্যাটার বানাবেন। বেসনের গোলা মসৃণ হয়ে গেলে দেড় টেবিল চামচ কুসুম গরম রান্নার তেল মিশিয়ে নিন এতে। মিশ্রণটি ১০ মিনিটের জন্য ঢেকে রাখুন।  

বেগুন পাতলা করে কেটে লবণ ও মরিচ ব্রাশ করে নিন দুই পাশে। এরপর বেসনের মিশ্রণে ডুবিয়ে তেলে ভেজে তুলুন। 

ছবি: কিচেন টাইম উইথ সাদিয়া 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম