প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে খাবেন যে ৫ খাবার

জীবনযাপন ডেস্ক
১০ এপ্রিল ২০২৩, ১৫:২৬আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১৫:২৬

চৈত্রের রোদে যেন আগুন ঝরে পড়ছে। আরও বেশ কিছুদিন লু হাওয়া বয়ে চলবে প্রকৃতিতে। প্রচণ্ড গরমে পানিশূন্যতা ও হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ে।  এই সময়ে তাই সুস্থ থাকতে চাইলে পাতে রাখা চাই এমন কিছু খাবার, যা শরীর ঠান্ডা রাখবে। জেনে নিন গরমে আপনাকে আরাম দেবে কোন কোন খাবার। 

১। দই রাখুন প্রতিদিনের খাদ্য তালিকায়। ইফতারে খেতে পারেন দই চিড়া। দই দিয়ে লাচ্ছি বানিয়েও খাওয়া যেতে পারে। দই পেট ও শরীর ঠান্ডা রাখে। এছাড়া দই অন্ত্রে উপকারী ব্যাক্টেরিয়া নিঃসরণ করে ও রক্তে কোলেস্টেরল কমাতে সাহায্য করে।

২। শরীর ঠান্ডা রাখতে লেবুর শরবত খেতে পারেন। নিয়মিত লেবু খেলে বাড়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। এতে সিজনাল ঠান্ডা-কাশি থেকে দূরে থাকা সহজ হয়।

৩। শসা খান বেশি করে। শসার একটি বড় অংশই পানি। ফলে এটি ডিহাইড্রেশন হতে দেবে না। শসার সালাদ বানিয়ে খেতে পারেন। 

৪। রসালো ফল তরমুজ খান রোজ। এটি পানির চাহিদা মেটাবে, শরীরও রাখবে ঠান্ডা। 

৫। গরমের সময়ে নিয়মিত পুদিনা খাওয়ার চেষ্টা করুন। সালাদ, জুস বা শরবতে মিশিয়ে নিতে পারেন পুদিনা পাতা। 

জানা জরুরি

  • এই গরমে প্রতিদিন আড়াই থেকে তিন লিটার পানি পান করা উচিত বলে জানান পুষ্টিবিদ ফাতেমা সিদ্দিকী ছন্দা। যেহেতু রোজার সময় এখন, তাই চেষ্টা করুন ইফতার থেকে সেহরি পর্যন্ত সময়ে এই পরিমাণ পানি পান করতে। 
  • অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। ইফতারে ভাজাপোড়া খাবার খাবেন না।
  • গ্রীষ্মের রসালো ফল খান বেশি করে। পাশাপাশি স্যালাইন ও ডাবের পানি খান। 
  • ইফতারের পর অতিরিক্ত চা কফি পান করবেন না। 

তথ্য সহায়তা: টাইমস অব ইন্ডিয়া, হেলথলাইন 

/এনএ/
সম্পর্কিত
কোষ্ঠকাঠিন্য কমাতে ঘরেই করুন এই ৭ যোগাসন
কোমরব্যথায় কষ্ট? ঘরেই করুন এই ৮ পিলাটিস ব্যায়াম
অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে ৩ সপ্তাহের খাদ্য পরিকল্পনা
সর্বশেষ খবর
ঘটনার পর ২৪ ঘণ্টা ইতালি পুলিশ আমাকে নিরাপত্তা দিয়েছে: বাঁধন
ঘটনার পর ২৪ ঘণ্টা ইতালি পুলিশ আমাকে নিরাপত্তা দিয়েছে: বাঁধন
রূপপুর থেকে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে জোর, ভিয়েনায় বাংলাদেশ-রোসাটম বৈঠক
রূপপুর থেকে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে জোর, ভিয়েনায় বাংলাদেশ-রোসাটম বৈঠক
এককেন্দ্রিক বিশ্বব্যবস্থাকে কি চ্যালেঞ্জ জানাতে পারবে ব্রিকস?
এককেন্দ্রিক বিশ্বব্যবস্থাকে কি চ্যালেঞ্জ জানাতে পারবে ব্রিকস?
ডাকসুর সংগ্রহশালায় ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নিন্দা
ডাকসুর সংগ্রহশালায় ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নিন্দা
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর