ডার্ক সার্কেল দূর করার ৭ উপায়

জীবনযাপন ডেস্ক
০২ মে ২০২৩, ০৯:০০আপডেট : ০২ মে ২০২৩, ০৯:০০

মানসিক চাপ, ক্লান্তি, বিষণ্ণতা, হতাশা বা ঘুমের অভাবের কারণে চোখের আশেপাশের ত্বক কালো হয়ে যেতে পারে। এই ডার্ক সার্কেল দূর করতে ঘরোয়া পদ্ধতির সাহায্য নিতে পারেন। তবে পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ঘুম ও মানসিকভাবে সুস্থ থাকাও জরুরি। 

১। ঠান্ডা দুধে তুলা ভিজিয়ে চোখের নিচে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন। 

২। পরিমাণ মতো কফি পাউডারের সঙ্গে পানি মিশিয়ে নিন। মিশ্রণটি আঙুলে লাগিয়ে হালকাভাবে চোখের নিচের অংশে ম্যাসাজ করুন। নিয়মিত এভাবে কফি ব্যবহার করলে কমে যাবে ডার্ক সার্কেল। 

৩। গাজর পেস্ট করে ডিমের সাদা অংশ ও অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। মিশ্রণটি চোখের নিচে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

৪। ১ চা চামচ লেবুর রস ও ১ চা চামচ টমেটোর রস একসঙ্গে মিশিয়ে ডার্ক সার্কেলযুক্ত ত্বকে ১০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ধুয়ে ফেলুন ঠান্ডা পানি দিয়ে। প্রাকৃতিকভাবে ত্বক ব্লিচ করতে পারে এই দুই উপাদান।

৫। রাতে ঘুমানোর ১৫ মিনিট আগে ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বের করে নিয়ে চোখের চারপাশে ভালোভাবে ম্যাসাজ করে নিন। পরদিন সকালে ধুয়ে ফেলুন। 

৬। গোলাপজলে তুলার টুকরা ভিজিয়ে চোখের নিচে লাগান। ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

৭। রাতে ঘুমানোর আগে দুধের সর লাগান চোখের আশেপাশের ত্বকে। কিছুক্ষণ ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।

/এনএ/
সম্পর্কিত
ত্বকের যত্নে নারকেল তেলের নতুন ব্যবহার
শীতের আগেই শুষ্ক হচ্ছে ত্বক? ঘরেই করুন ময়েশ্চারাইজিং ফেসপ্যাক
পূজার আগে ত্বক-চুলের উজ্জলতা ফেরাতে রাভিনা ট্যান্ডনের ঘরোয়া টোটকা
সর্বশেষ খবর
৫০০ কুমিরের নদীতে অলিম্পিক, কীভাবে মিললো অনুমোদন?
৫০০ কুমিরের নদীতে অলিম্পিক, কীভাবে মিললো অনুমোদন?
যাত্রা বিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত জানালেন মঈন খান
যাত্রা বিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত জানালেন মঈন খান
রমনা পার্কের পাশে ফুটপাত থেকে মর‌দেহ উদ্ধার
রমনা পার্কের পাশে ফুটপাত থেকে মর‌দেহ উদ্ধার
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি 
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি