মুক্তা বসানো পোশাকে স্নিগ্ধ কনে পরিণীতি

জীবনযাপন ডেস্ক
১৪ মে ২০২৩, ১৬:৩৯আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৫:১২

বলিউডের মিষ্টি মেয়ে পরিণীতি চোপড়া বাগদান সেরেছেন সম্প্রতি। বর রাঘব চাড্ডা ভারতের অন্যতম আলোচিত তরুণ রাজনীতিক। লন্ডনে পড়াশোনার সময়ই পরিচয় হয়েছিল দুজনের। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই প্রেমের শুরু। বাগদান অনুষ্ঠানে বরাবরের মতোই স্নিগ্ধতাকে আপন করে নিয়েছেন পরিণীতি। বরের সাজ-পোশাকও ছিল আভিজাত্যে মোড়া ছিমছাম।

বিশেষ দিনে মনিষ মালহোত্রার নকশা করা পোশাক গায়ে জরিয়েছিলেন পরিণীতি চোপড়া। রোজ পিংক ফুল স্লিভ কুর্তার সঙ্গে মিলিয়ে মুক্তার কারুকার্য করা ট্রাউজার পরেছিলেন তিনি। কুর্তা এবং ট্রাউজারের সঙ্গে ছিল কাশ্মিরি থ্রেডওয়ার্কের চমৎকার ওড়না।

মুক্তা বসানো পোশাকে স্নিগ্ধ কনে পরিণীতি

রাঘব নিজেও পছন্দ করেন সাদামাটা সাজ-পোশাক। তাই জমকালো পোশাকের বদলে খাদি সিল্কের ছিমছাম কিন্তু স্টাইলিশ আচকান বেছে নিয়েছিলেন তিনি। বাগদান অনুষ্ঠানে তিনি পরেছিলেন ফ্যাশন ডিজাইনার পবন সাচদেবের নকশা করা আচকান। হাতির দাঁতের বোতাম বসানো বিশেষ পোশাকটির ফ্যাব্রিক, টেক্সচার এবং কাটগুলোতে ছিল ভিন্নতা। আইভরি সাদা পোশাকের সৌন্দর্য বাড়িয়েছে গোলাপি পকেট।

/এনএ/
সম্পর্কিত
মা হতে চলেছেন পরিণীতি চোপড়া
‘অ্যানিমেল’ না করা আমার সেরা সিদ্ধান্ত ছিল: পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
সর্বশেষ খবর
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
শুল্ক কমানোর পরামর্শ বিশ্বব্যাংকের, অর্থনীতিবিদরা বলছেন ‘তাড়াহুড়ো নয়’ 
শুল্ক কমানোর পরামর্শ বিশ্বব্যাংকের, অর্থনীতিবিদরা বলছেন ‘তাড়াহুড়ো নয়’ 
খাবারের নিরাপত্তা নিশ্চিত করতে নেমে যেভাবে তারকা হলেন আইএএস কর্মকর্তা
খাবারের নিরাপত্তা নিশ্চিত করতে নেমে যেভাবে তারকা হলেন আইএএস কর্মকর্তা
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
দুই পুলিশ সদস্য আটক
দুই পুলিশ সদস্য আটক