খাবার খাওয়ার পর পরই যে কাজগুলো করবেন না

জীবনযাপন ডেস্ক
১৬ মে ২০২৩, ১৬:০৮আপডেট : ১৬ মে ২০২৩, ১৬:০৮

ভারী খাবার যেমন লাঞ্চ বা ডিনারের পরপর বেশ ক্লান্ত লাগে। এই ক্লান্তি কাটাতে কেউ একটু বিশ্রাম নেন, কেউ আবার চুমুক দেন চায়ের মগে। তবে এগুলো কিন্তু প্রভাব ফেলে শরীরের ওপর। অনেক সময় এমন কিছু অভ্যাসের কারণে ক্ষতিগ্রস্ত হয় বিপাক ক্রিয়া। এতে খাবার হজমে সমস্যা হওয়ার পাশাপাশি দেখা দিতে পারে অ্যাসিডিটির মতো সমস্যাও। জেনে নিন ভারী খাবার খাওয়ার পর পরই কোন কাজগুলো এড়িয়ে চলবেন।

ঘুমাবেন না

অনেকে রাতে রখাবার খাওয়ার পর পরই ঘুমাতে যান। এটি একেবারেই অনুচিত। এতে খাবার হজমের প্রক্রিয়া ধীর হয়ে যায়। পেটে মেদ জমে যাওয়ার কারণ এটি। খাবার খাওয়ার অন্তত দুই ঘণ্টা পর ঘুমাবেন।

ধূমপান করবেন না

ধূমপান করা সবসময়ই ক্ষতিকর শরীরের জন্য। তবে ডিনার বা লাঞ্চের পরপরই ধূমপান করলে ক্ষতি আরও বেশি- এমনটা বলছেন বিশেষজ্ঞরা। এই অভ্যাস শরীর ও বিপাক ক্রিয়াকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে।

গোসল করবেন না

ভরপেট খেয়ে সঙ্গে সঙ্গে গোসল না করা ভালো। এতে খাবার হজমে সমস্যা দেখা দিতে পারে। গোসলের সময় আমাদের শরীরের রক্ত সঞ্চালনে প্রভাব পড়ে যা খাবার হজমের প্রক্রিয়াকে ধীর করে দেয়।

ফল খাবেন না

ফল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সন্দেহ নেই। তবে লাঞ্চ বা ডিনার শেষ করার সঙ্গে সঙ্গে ফল খাবেন না। এতে বদহজমের মতো সমস্যা দেখা দিতে পারে। ভারী খাবার খাওয়ার দুই ঘণ্টা আগে অথবা পরে খান ফল। ফলের পুষ্টিগুণ ঠিক মতো শোষণ করতে পারবে শরীর, মেটাবোলিজমও উন্নত হবে।

চা পান করবেন না

ক্যাফেইন থাকার কারণে চা অ্যাসিডিক প্রকৃতির হয় যা খাবার হজমে বাধা প্রদান করে। এছাড়া ভারী খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে চা খেলে খাবারের আয়রন শোষণ বাধাপ্রাপ্ত হয়। তাই লাঞ্চ বা ডিনারের পর পরই চা পান করবেন না।   

টাইমস অব ইন্ডিয়া পত্রিকা অবলম্বনে  

/এনএ/
সম্পর্কিত
প্রচণ্ড গরমে বয়স্কদের জন্য বাড়তি সাবধানতা কেন জরুরি
বয়স ৫৪, তবু ফিটনেসে নজর কাড়েন টাবু, মেনে চলেন যেসব নিয়ম
অতিরিক্ত শরীরের চর্বি কমাতে ৫ দিনের জিম পরিকল্পনা দিলেন ফ্যাট লস বিশেষজ্ঞ
সর্বশেষ খবর
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি