কীভাবে উদযাপন করছেন বাবা দিবস?

জীবনযাপন ডেস্ক
১৭ জুন ২০২৩, ১৭:৫২আপডেট : ১৭ জুন ২০২৩, ১৮:৪৪

আগামীকাল ১৮ জুন আন্তর্জাতিক বাবা দিবস। জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বজুড়ে পালিত হয় দিবসটি। বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য যদিও প্রয়োজন নেই নির্দিষ্ট কোনও দিনের, তবুও বিশেষ দিনে বিশেষ কিছু করলে বাবা নিশ্চয় খুশিই হবেন। সময়ের ব্যস্ততায় প্রতিদিন হয়তো বাবাকে সময় দেওয়া সম্ভব হয়ে ওঠে না। আগামীকাল তাই কিছুটা সময় বরাদ্দ রাখুন বাবার জন্য।  

 

  • বাবাকে নিয়ে লাঞ্চ বা ডিনারে যেতে পারেন। বিভিন্ন রেস্টুরেন্ট বাবা দিবস উপলক্ষে বিশেষ অফার দিচ্ছে। বাবার পছন্দ মতো কোনও একটিতে সেরে ফেলতে পারেন রাতের বা দুপুরের খাবার। বাবার সঙ্গে বেশ কিছুটা সময়ও কাটানো হবে।
  • বাবার পছন্দের কিছু বা প্রয়োজনীয় কিছু উপহার দিন। ফটো ফ্রেম, চশমার ফ্রেম, বই, গাছ, গ্যাজেট, শার্ট, পাঞ্জাবি কিংবা কলম হতে পারে উপহার।
  • বাবার পছন্দের কোনও খাবার রান্না করে ফেলতে পারেন।
  • বাবাকে নিয়ে ঘুরতে যান প্রিয় কোথাও। একান্তে গল্প করুন দুজন।
  • বাবাকে সঙ্গে নিয়ে শপিংয়ে যেতে পারেন। তার পছন্দের কোনও কিছু তাকে সঙ্গে নিয়েই কিনুন।  
  • বাবার ছোটবেলার বন্ধুদের দাওয়াত দিয়ে চমকে দিতে পারেন তাকে। ঘরেই পার্টির আয়োজন করুন সবাইকে নিয়ে।
  • বাবাকে সঙ্গে নিয়ে সিনেমা হলে চলে যেতে পারেন। অথবা বাসায় হোম থিয়েটারে পুরনো কোনও সিনেমা দেখতে পারেন তাকে নিয়ে।
  • মাছ ধরা না পিকনিকের মতো অ্যাক্টিভিটিও আনন্দ জোগাবে বাবাকে।

আরও পড়তে পারেন: বাবা দিবস উপলক্ষে কোথায় কী আয়োজন 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম