রোদে পোড়া ত্বকের যত্নে

লাইফস্টাইল ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:০০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:২৫
image

রোদে পোড়া ত্বকের যত্নে ব্যবহার করুন শসা

গরম পরতে শুরু করেছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সূর্যের উত্তাপ। গ্রীষ্মের রোদে দীর্ঘক্ষণ থাকার ফলে ত্বক পুড়ে কালচে হয়ে যায়। সানবার্ন থেকে রক্ষা পেতে নিয়মিত সানস্ক্রিন লোশন ব্যবহার করা জরুরি। পাশাপাশি প্রখর রোদে ছাতা ব্যবহার করুন। তারপরেও ত্বক রোদে পুড়ে গেলে ঘরোয়া উপায়েই দূর করতে পারেন পোড়া দাগ। জেনে নিন কীভাবে দূর করবেন রোদে পোড়া দাগ-

চা
কয়েকটি টি ব্যাগ পানিতে ভিজিয়ে ফ্রিজে রেখে দিন। ঠাণ্ডা হয়ে গেলে একটি তোয়ালে ভিজিয়ে নিংড়ে নিন। রোদে পোড়া ত্বকে উপর তোয়ালে দিয়ে রেখে দিন ৩০ মিনিট। কমে যাবে রোদে পোড়া দাগ। এছাড়া দুধে টি ব্যাগ ভিজিয়ে ত্বকে লাগালেও উপকার পাবেন।

সরিষার তেল
রোদে পোড়া ত্বকে সরিষার তেল ঘষুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এটি দ্রুত কমিয়ে দেবে রোদে পোড়া দাগ।

আলুর রস
আলু টুকরা করে রোদে পুড়ে যাওয়া ত্বকে ঘষুন। তুলার বল আলুর রসে ভিজিয়েও লাগাতে পারেন ত্বকে। এটি রোদে পোড়া কালচে দাগ দূর করতে খুবই কার্যকর।

চন্দন
চন্দনের গুঁড়ার সঙ্গে চায়ের লিকার মিশিয়ে পেস্ট তৈরি করুন। রোদে পোড়া ত্বকে লাগিয়ে রাখুন মিশ্রণটি। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

গোলাপজল
গোসল করার সময় পানিতে কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে নিন। সানবার্ন কমে যাবে।

শসা ও অ্যালভেরা প্রাকৃতিকভাবে দূর করে রোদে পোড়া দাগ

টমেটো
টমেটো চটকে ত্বকে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি রোদে পোড়া দাগ দূর করবে।

অ্যালোভেরা
অ্যালভেরার জেল সরাসরি লাগান ত্বকে। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। পোড়া দাগ কমে মিলিয়ে যাবে ধীরে ধীরে।  

হলুদ
হলুদ গুঁড়ার সঙ্গে দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রেখে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।   

শসা

শসা টুকরা করে রোদে পোড়া ত্বকে ঘষুন। কমে যাবে পোড়া দাগ।

/এনএ/ 

সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে