রেসিপি: ডিম বেগুনের তরকারি

জীবনযাপন ডেস্ক
১২ জুলাই ২০২৩, ১৩:০০আপডেট : ১২ জুলাই ২০২৩, ১৩:০০

বিশেষ মসলায় ডিম বেগুনের তরকারি রান্না করে ফেলতে পারেন। রেসিপি জেনে নিন।

২৫০ গ্রাম বেগুন চাকা করে কেটে নিন। পাঁচটি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এবার সামান্য লবণ ও হলুদের গুঁড়া দিয়ে মেখে নিন ডিম ও বেগুনের টুকরা।

প্যানে তেল গরম করে আদা কুচি, তিন কোয়া রসুন, কয়েকটি এলাচ ও দারুচিনি দিন। একটি পেঁয়াজ কুচি ও কয়েকটি কাঁচা মরিচ দিয়ে নাড়তে থাকুন। একটি টমেটো টুকরো করে দিয়ে ভাজুন। ৪ থেকে ৫ মিনিট ভেজে উঠিয়ে নিন মিশ্রণটি। কিছুটা ঠান্ডা হলে ব্লেন্ড করে নেবেন এই মিশ্রণ। একই তেলে ডিম ও বেগুন ভেজে নিন।

গরম তেলে ব্লেন্ড করা রাখা মিশ্রণ ও অল্প পানি দিয়ে নাড়ুন। আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া ও স্বাদ মতো মরিচের গুঁড়া দিন। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন মসলা। তেল ভেসে উঠলে ৫০০ মিলি পানি দিয়ে দিন। বলক চলে আসার পর ডিম ও বেগুন দিয়ে দিন। সামান্য গরম মসলার গুঁড়া ও ভাজা জিরার গুঁড়া দিন। চামচ দিয়ে না নেড়ে প্যানের হাতল ধরে ঘুরিয়ে দিন। নাড়লে বেগুন ভেঙে যাবে। ঝোল কিছুটা কমে আসলে নামিয়ে পরিবেশন করুন।   

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপকূলের ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
উপকূলের ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
ছয় শতক পেরিয়েও অমলিন বিনত বিবির মসজিদের ঐতিহ্য
ছয় শতক পেরিয়েও অমলিন বিনত বিবির মসজিদের ঐতিহ্য
‘অ্যাস্ট্রা’ নিয়ে কেন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে ওপেনএআই
‘অ্যাস্ট্রা’ নিয়ে কেন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে ওপেনএআই
বিশেষ দিনে চিংড়ির এই পদেই জমবে আসর
বিশেষ দিনে চিংড়ির এই পদেই জমবে আসর
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
হতাশ হয়ে রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা
হতাশ হয়ে রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো