শিশুর স্কুলে টিফিন দিতে পারেন যে ৩ আইটেম

জীবনযাপন ডেস্ক
১৪ জুলাই ২০২৩, ১১:০০আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১১:০০

টিফিনে প্রতিদিন একই ধরনের আইটেম হয়ে যাচ্ছে বলে অভিযোগ করছে শিশু? নুডলস, চিকেন ফ্রাই বা রুটি-সবজির বদলে স্বাস্থ্যকর কিছু পদ দিতে পারেন শিশুর টিফিনে। এতে স্বাদে যেমন পরিবর্তন আসবে, তেমনি পুষ্টি উপাদানের ব্যাপারেও চিন্তা করতে হবে না। আবার সকালে উঠে টিফিন তৈরি করতে খুব বেশি সময়ও ব্যয় করতে হবে না। 

ব্রেড পিৎজা বানিয়ে ফেলা যায় ঝটপট। ছবি- সংগৃহীত

১। ব্রেড পিৎজা 

বাড়িতে পাউরুটি থাকলে মিনিট দশেকের মধ্যেই পিৎজা  বানিয়ে ফেলতে পারেন। পাউরুটির উপর পিৎজা সস লাগিয়ে রাখুন। একটি পাত্রে সেদ্ধ করা মুরগির মাংসের টুকরো, পেঁয়াজ, ক্যাপসিকাম, কর্ন , লবণ, অরিগ্যানো, চিলি ফ্লেক্স ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি পাউরুটির উপর মিশ্রণটি ছড়িয়ে দিন। উপর থেকে চিজ দিয়ে তাওয়ার উপর রেখে মিনিট দুয়েক সেঁকে নিন। তৈরি হয় যাবে সুস্বাদু পিৎজা। ওভেনেও বেক করে নিতে পারেন ঝটপট। 

ডিম-পনির পরোটা। ছবি- ইয়াম্মি ফুড রেসিপিস

২। ডিম-পনির পরোটা

সামান্য ময়ান দিয়ে ময়দা মেখে রাখুন আগের রাতে। সকালে দুটো ডিম ফেটিয়ে তার সঙ্গে পেঁয়াজ, ধনেপাতা কুচি, সামান্য কাঁচা মরিচ কুচি, স্বাদ মতো লবণ আর চিলি ফ্লেক্স ভালো করে মিশিয়ে নিন। এবার বড় করে একটি পরোটা বেলে ডিমের মিশ্রণটি ঢেলে দিন। উপরে ছিটিয়ে দিন পনিরের কুচি। তিন কোণা করে মুড়িয়ে তেলে ছেঁকে সসের সঙ্গে টিফিনে দিয়ে দিন ডিম-পনির পরোটা। 

রান্না করা ভাত দিয়ে কম সময়ে বানিয়ে ফেলতে পারেন ফ্রায়েড রাইস। ছবি- সংগৃহীত

৩। ফ্রায়েড রাইস

প্যানে ১ টেবিল চামচ তেল গরম করে ডিম, পেঁয়াজ, মরিচ ও পছন্দের সবজি দিয়ে দিন। খানিকক্ষণ ভেজে রান্না করা ভাত দিয়ে নেড়ে দিয়ে দিন টিফিন বক্সে। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেঘ দেখারও আছে একটি দিন!
মেঘ দেখারও আছে একটি দিন!
অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’
অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
মরক্কোর বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দাবি, ফিফা যা জানালো  
মরক্কোর বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দাবি, ফিফা যা জানালো  
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার