পেয়ারা খাওয়ার ১২ উপকারিতা

জীবনযাপন ডেস্ক
০১ আগস্ট ২০২৩, ২২:৩০ আপডেট : ০১ আগস্ট ২০২৩, ২২:৩০

এক সময় কেবল বর্ষাকালেই মিলতো পেয়ারা। এখন বছরজুড়েই পাওয়া যায় ডাসা ও সুস্বাদু পেয়ারা। প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এই ফলে। পাশাপাশি ম্যাগনেসিয়াম, লাইকোপেন এবং অ্যান্টিঅক্সিডেন্টেরও চমৎকার উৎস পেয়ারা।

কী কী মেলে পেয়ারায়?

একটি মাঝারি সাইজের পেয়ারায় ১০০ ক্যালোরি ও ২০ গ্রামের মতো শর্করা থাকে। ফাইবার থাকে ৯ গ্রাম। চর্বির পরিমাণ খুবই কম এতে। আমিষ থাকে প্রায় ৪-৫ গ্রাম।  

পেয়ারা খাওয়ার উপকারিতা

  1. পেয়ারায় থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
  2. এতে থাকা পটাসিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে।
  3. শরীরের কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে পেয়ারা। ক্ষতিকারক কোলেস্টেরল কমিয়ে সুস্থ রাখে শরীর।
  4. পেয়ারায় থাকা লাইকোপেন, কুয়েরসেটিন, ভিটামিন সি এবং পলিফেনল শরীরের ভেতর থেকে ক্ষতিকর টক্সিক উপাদান দূর করে।
  5. আঁশ সমৃদ্ধ পেয়ারা নিয়মিত খেলে দূর হবে কোষ্ঠকাঠিন্য ও হজমের গণ্ডগোল।
  6. পেয়ারাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যানসারের ঝুঁকি কমায়।
  7. পেয়ারা চিবিয়ে খেলে দাঁত ভালো থাকে।
  8. ভিটামিন এ মেলে পেয়ারা থেকে। এই ভিটামিন দৃষ্টিশক্তি ভালো রাখে।
  9. শরীরের সোডিয়াম ও পটাসিয়াম নিয়ন্ত্রণ করে হার্ট ভালো রাখে পেয়ারা।
  10. ত্বক ও চুলের যত্নে অতুলনীয় পেয়ারা।
  11. ইগ্লিসারাইড এবং ক্ষতিকর কোলেস্টরলের মাত্রা কমিয়ে হার্টকে সুস্থ রাখতেও ফলটি কার্যকর।
  12. ভিটামিন বি৩ এবং বি৬ পাওয়া যায় পেয়ারা থেকে। এসব উপাদান মস্তিষ্কে অক্সিজেন সমৃদ্ধ রক্তের সরবরাহ বাড়িয়ে দেয়।

তথ্য: হেলথ লাইন, বোল্ডস্কাই  

/এনএ/
সম্পর্কিত
দীর্ঘদিনের অনিদ্রা মস্তিষ্কের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? সতর্ক করলেন বিশেষজ্ঞ
কাশি-গলাব্যথায় কাবু? শীতে চুমুক দিন এই উষ্ণ পানীয়ে
জাফরানের গুণে ভালো থাকতে পারে মন ও চোখ
সর্বশেষ খবর
‘আমার অস্থিরতার মাঝেও শান্তির জায়গা ভিকি’, স্বামীর প্রশংসায় ক্যাটরিনা
‘আমার অস্থিরতার মাঝেও শান্তির জায়গা ভিকি’, স্বামীর প্রশংসায় ক্যাটরিনা
দেশে স্বাভাবিক প্রসব অর্ধেকের নিচে, অস্ত্রোপচার বাড়ছে কেন?
দেশে স্বাভাবিক প্রসব অর্ধেকের নিচে, অস্ত্রোপচার বাড়ছে কেন?
বাংলাদেশের বিপক্ষে বাভুমার রেকর্ড কি অক্ষত থাকবে?
বাংলাদেশের বিপক্ষে বাভুমার রেকর্ড কি অক্ষত থাকবে?
তাপমাত্রা অপরিবর্তিত ও শুষ্ক আবহাওয়া: সর্বশেষ যা জানা গেলো
তাপমাত্রা অপরিবর্তিত ও শুষ্ক আবহাওয়া: সর্বশেষ যা জানা গেলো
সর্বাধিক পঠিত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ
তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ