প্রতিদিন একটি আপেল খাবেন যে ১০ কারণে

জীবনযাপন ডেস্ক
১২ আগস্ট ২০২৩, ২২:১৩ আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:২১

বলা হয়, প্রতিদিন একটি আপেল খাওয়ার অভ্যাস থাকলে ডাক্তারের কাছ থেকে দূরে থাকা সম্ভব। কথাটি কেবল প্রবাদ নয়, একেবারেই বাস্তব। পুষ্টিগুণে ভরপুর ফলটি নিয়মিত খেলে দূরে থাকা সম্ভব নানা ধরনের জটিল রোগ থেকে। 

কী কী পুষ্টি উপাদান মেলে আপেল থেকে

একটি মাঝারি সাইজের আপেল (২০০ গ্রাম ওজনের) থেকে পাওয়া যায় ১০৪ ক্যালোরি, ২৮ গ্রাম কার্ব, ৫ গ্রাম ফাইবারসহ ভিটামিন সি, পটাশিয়াম এবং ভিটামিন কে। এছাড়া ম্যাংগানিজ, কপার, ভিটামিন বি১, বি২, বি৬, ভিটামিন এ এবং ই এর অন্যতম উৎস আপেল। প্রচুর পরিমাণে পানিও পাওয়া যায় আপেল থেকে। আপেলের খোসাও অ্যান্টি-অক্সিডেন্টে পরিপূর্ণ। 

যে ১০ কারণে প্রতিদিন খাবেন আপেল

  1. ওজন কমানোর কথা ভাবলে খাদ্য তালিকায় আপেল রাখতে ভুলবেন না। এতে থাকা ফাইবার অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা রাখে। ফলে অস্বাস্থ্যকর খাবার খেতে ইচ্ছে করে না।
  2. প্রতিদিন একটি আপেল খেলে হৃদরোগের ঝুঁকি কমে। এতে থাকা দ্রবণীয় ফাইবার ও পলিফেনল রক্তচাপ ও স্ট্রোকের ঝুঁকি কমায়।
  3. আপেল খেলে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমে।
  4. আপেলে পেকটিন নামের এক ধরনের ফাইবার যা অন্ত্রের মাইক্রোবায়োমে প্রিবায়োটিক হিসেবে কাজ করে। এতে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে। উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিতেও সাহায্য করে আপেল। 
  5. আপেলে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট নির্দিষ্ট কিছু ক্যানসারের ঝুঁকি কমায়।
  6. লাংসের জন্য উপকারী আপেল শ্বাসকষ্টের ঝুঁকি কমায়।
  7. মস্তিষ্ককে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করতে পারে আপেল। 
  8. হজমের গণ্ডগোল দূর করতে সাহায্য করে ফলটি।
  9. অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা থেকেও দূরে থাকতে পারবেন নিয়মিত আপেল খেলে। 
  10. খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে পারে আপেল। 

তথ্য: ওয়েবএমডি, হেলথলাইন 

/এনএ/
সম্পর্কিত
হার্ট অ্যাটাক কেন হয়? হৃদ্‌যন্ত্র সুস্থ রাখার সহজ উপায়
গলায় ফোলা বা গুটি মানেই থাইরয়েড নয়, কোন লক্ষণে সতর্ক হবেন
হার্ট অ্যাটাকের আগে নারীদের শরীরে দেখা দিতে পারে যেসব সংকেত
সর্বশেষ খবর
বিএনপির মিছিলে ‘যুবলীগের অ্যাকশন-ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
বিএনপির মিছিলে ‘যুবলীগের অ্যাকশন-ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
যে আপডেটের কারণে বিপাকে পড়ছেন আইফোন ব্যবহারকারীরা
যে আপডেটের কারণে বিপাকে পড়ছেন আইফোন ব্যবহারকারীরা
তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, খরচ হবে প্রায় ১৬ হাজার কোটি টাকা
একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, খরচ হবে প্রায় ১৬ হাজার কোটি টাকা
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ