ভাতের মাড় ছাড়াও কীভাবে সুতি শাড়ি কড়কড়ে করবেন?

জীবনযাপন ডেস্ক
২২ আগস্ট ২০২৩, ১১:০৮আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১১:০৮

নরম ও আরামদায়ক পোশাক বা শাড়ি ঘরে পরি আমরা। আর বাইরে গেলে চাই কড়কড়ে ও পাটভাঙা শাড়ি। সুতি শাড়ি ধোয়ার পর অনেকটা মলিন হয়ে পড়ে। এই মলিন ভাব দূর করতে ধোয়ার পর ভাতের মাড় ব্যবহার করি আমরা। তবে মাড় দেওয়ার পর শুকালে এক ধরনের গন্ধ হয়ে যায় শাড়িতে। এই সমস্যা থেকে মুক্তি পেতে ভাতের মাড় ছাড়া আরও কয়েকটি উপাদান ব্যবহার করতে পারেন শাড়ি কড়কড়ে করার জন্য। 

১। গরম পানিতে ময়দা ভালো করে ফুটিয়ে ঘন একটি মিশ্রণ তৈরি করুন। শাড়িতে কতটা মাড় চান সেই অনুযায়ী মিশ্রণ ঘন করবেন। ঠান্ডা হলে মাড়ের মতো ব্যবহার করুন শাড়িতে। কড়া রোদে শুকিয়ে নিন ময়দার মিশ্রণ দেওয়া শাড়ি।

২। আলুর খোসা ছাড়িয়ে ধুয়ে সেদ্ধ বসান চুলায়। আলু পুরো সেদ্ধ হয়ে গেলে আলু উঠিয়ে পানি আলাদা করুন। পানি ঠান্ডা হলে তারপর মাড় হিসেবে ব্যবহার করুন। শেষে কড়া রোদে শুকিয়ে নেবেন শাড়ি।

৩। ২ কাপ পানির সঙ্গে ১ টেবিল চামচ কর্নস্টার্চ মেশান। পাউডার মিশ্রিত না হওয়া পর্যন্ত ভালো করে চামচ দিয়ে নেড়ে মেশাবেন। এটি একটি স্প্রে বোতলে ঢেলে দিন। কাপড় ধোয়া শেষে মিশ্রণটি স্প্রে করে দিন। তবে গাঢ় রঙের পোশাকের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যেন সাদা দাগ লেগে না যায়। 

৪। পানি নিন ১ কাপ। এর সঙ্গে মেশান ১ টেবিল চামচ কর্নস্টার্চ, ১ টেবিল চামচ সাদা ময়দা এবং ১০ টেবিল চামচ টেবিল সল্ট।মিশ্রণটি চুলায় বসিয়ে অনবরত নাড়তে থাকুন। ঘন হলে ব্যবহার করুন পোশাকে। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেমিকন্ডাক্টর ও বিয়ার সামিট ২০২৬: ড্যাফোডিল কম্পিউটার্সের প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী 
সেমিকন্ডাক্টর ও বিয়ার সামিট ২০২৬: ড্যাফোডিল কম্পিউটার্সের প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী 
আশা ইউনিভার্সিটি ও ইন্দোনেশিয়ার ইউএনপির মধ্যে চুক্তি: বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন স্কলারশিপ 
আশা ইউনিভার্সিটি ও ইন্দোনেশিয়ার ইউএনপির মধ্যে চুক্তি: বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন স্কলারশিপ 
সরকারকে আর সহযোগিতা করতে পারছি না, ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক: নাহিদ ইসলাম
সরকারকে আর সহযোগিতা করতে পারছি না, ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক: নাহিদ ইসলাম
কুমিল্লায় টানা ৩ দিন যেসব এলাকায় গ্যাস থাকবে না 
কুমিল্লায় টানা ৩ দিন যেসব এলাকায় গ্যাস থাকবে না 
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড