কালচে ঠোঁট গোলাপি হবে প্রাকৃতিক ৬ উপায়ে

জীবনযাপন ডেস্ক
২৮ আগস্ট ২০২৩, ১৯:০৭আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১৯:০৭

আমাদের মুখের ত্বক সংবেদনশীল। কিন্তু ঠোঁটের ত্বক সবচেয়ে বেশি সংবেদনশীল। কারণ ঠোঁটের ত্বকের স্তর পাতলা এবং সূক্ষ্ম যা খুব দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে। ডিহাইড্রেশন থেকে শুরু করে তাপ, দূষণ এবং মানসিক চাপের কারণে ঠোঁট শুকিয়ে যেতে পারে। আবার ধূমপানের কারণেও ঠোঁট কালচে হয়ে যেতে পারে। নরম ও গোলাপি ঠোঁট পেতে চাইলে দূষণ এবং পিগমেন্টেশন সৃষ্টিকারী প্রসাধনী থেকে রক্ষা করতে হবে। পাশাপাশি কিছু ঘরোয়া উপায় মেনে কালো ও শুষ্ক ঠোঁট করতে পারেন মসৃণ এবং গোলাপি।

১। এক্সফোলিয়েট

এক্সফোলিয়েশন ঠোঁটের মৃত কোষ অপসারণ করতে সাহায্য করে। এতে ঠোঁট সতেজ এবং পুনরুজ্জীবিত দেখায়। প্রাকৃতিক স্ক্রাব যেমন মধুর সঙ্গে চিনি বা দুধের সঙ্গে হলুদ মিশিয়ে ব্যবহার করতে পারেন ঠোঁটে। চিনির সঙ্গে লেবু মিশিয়েও ঠোঁটে ঘষে নিতে পারেন। আলতো হাতে ম্যাসাজ করবেন। এক বা দুই মিনিট স্ক্রাব করার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত এক্সফোলিয়েট করলে প্রাকৃতিকভাবে গোলাপি ঠোঁট পাবেন।

২। গোলাপের নির্যাস

গোলাপি ঠোঁট পেতে চাইলে বেছে নিতে পারেন গোলাপকেই। এক বোতল গোলাপজলে অল্প মধু মেশান। মিশ্রণটি দিয়ে প্রতিদিন কোমলভাবে ঠোঁট স্ক্রাব করুন। এছাড়া অল্প দুধে গোলাপের পাপড়ি ভিজিয়ে বেটে নিন ঠোঁটে লাগালেও উপকার পাবেন।

৩। গ্লিসারিন ও লেবুর রস

সমপরিমাণ গ্লিসারিন ও লেবুর রস একসঙ্গে মেশান। ঘুমানোর আগে ঠোঁটে লাগান। পরদিন ধুয়ে ফেলুন ঠোঁট।

৪। বিটরুট ও মধু

এক স্লাইস বিট মধুতে ডুবিয়ে রাখুন ৩ মিনিট। ঠোঁটে ঘষুন বিটের টুকরা। ১০ মিনিট রেখে দিন ঠোঁটে। বিট উঠিয়ে ফেলুন। তবে ঠোঁট ধোবেন না। সারারাত রেখে দিন এভাবেই। পরদিন সকালে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন এটি ব্যবহার করুন। ২ সপ্তাহের মধ্যেই ফল পাবেন।

৫। ডালিম
ডালিমের দানা পেস্ট করে ঠোঁটে ঘষুন। চাইলে অল্প ঘি মেশাতে পারেন। এটি মরা চামড়া দূর করে প্রাকৃতিক গোলাপি আভা আনবে ঠোঁটে।  

৬। শসার রস
শসার রসে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডান্ট রয়েছে যা দ্রুত পিগমেন্টেশন কমাতে পারে। শসা থেঁতো করে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

জেনে নিন

  • ঠোঁট এবং ত্বককে ভেতর থেকে হাইড্রেট রাখবেন। এজন্য পর্যাপ্ত পরিমাণে পানি ও ফলের রস পান করুন।
  • জিহ্বা দিয়ে ঠোঁট ভেজাবেন না। এতে ঠোঁট আরও দ্রুত শুষ্ক হয়ে যায়।
  • ধূমপান করবেন না।
/এনএ/
সম্পর্কিত
ব্রণের সমস্যায় বিরক্ত? ঘরোয়া এই ফেসপ্যাক দিতে পারে মুক্তি
হিটওয়েভে ত্বকের যত্ন: বিশেষজ্ঞের পরামর্শে জানুন করণীয়-বর্জনীয়
বৃষ্টির মৌসুমে চুলের যত্নে যা করবেন
সর্বশেষ খবর
৩ মাসের শিশুর পা মুচড়ে নির্যাতন, সেই নারী গ্রেফতার
৩ মাসের শিশুর পা মুচড়ে নির্যাতন, সেই নারী গ্রেফতার
সাত বছরের শিশুকে ধর্ষণ, বিচার দাবিতে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
সাত বছরের শিশুকে ধর্ষণ, বিচার দাবিতে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
‘বিশ্ব ফুটবলের ইতিহাসে আর্জেন্টিনাই সবচেয়ে নোংরা ফুটবল খেলা দল’ 
‘বিশ্ব ফুটবলের ইতিহাসে আর্জেন্টিনাই সবচেয়ে নোংরা ফুটবল খেলা দল’ 
তারেক রহমানের ভাষাতেই দেশবাসীকে আশ্বাস দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী: তথ্যমন্ত্রী
তারেক রহমানের ভাষাতেই দেশবাসীকে আশ্বাস দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী: তথ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন