কীভাবে সংরক্ষণ করলে আপেল সতেজ থাকবে?

জীবনযাপন ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০৭আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০৭

বিশেষজ্ঞরা বলেন, প্রতিদিন একটি করে আপেল খেলে ডাক্তার থেকে দূরে থাকা সম্ভব। অর্থাৎ প্রয়োজনীয় পুষ্টিগুণে ভরপুর ফলটি নিয়মিত খেলে দূরে থাকবেন অনেক ছোট-বড় রোগ থেকে। তবে আপেল কিনে বেশিদিন রেখে দিলে সেটার কিছু কিছু অংশ কালচে হয়ে যায়। এছাড়া ফ্যাকাসে হয়ে যাওয়া বা স্বাদ হারিয়ে যাওয়ার মতো ব্যাপারও ঘটে। এমনকি ফ্রিজে রেখে দিলেও এই ধরনের সমস্যা এড়ানো যায় না অনেক সময়। আপেল সংরক্ষণের কিছু টিপস জেনে নিন। 

  1. ফ্রিজে আপেল রাখার আগে সেগুলোকে আলাদাভাবে কাগজে মুড়ে ঝুড়িতে রাখুন। রুমের তাপমাত্রায় রাখলেও এভাবে রাখবেন। এই কৌশলটি ইথিলিন গ্যাসের দ্রুত বৃদ্ধি রোধ করে। ফলে আপেল দীর্ঘ সময়ের জন্য সতেজ থাকে। 
  2. আপেল ঠান্ডা ও পরিষ্কার জায়গায় সংরক্ষণ করুন। ফ্রিজে আপেল সংরক্ষণের জন্য আদর্শ তাপমাত্রা হলো ৩০ থেকে ৩৫ ডিগ্রি ফারেনহাইট।
  3. প্লাস্টিকের ব্যাগে রাখবেন না আপেল। এতে দ্রুত নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। 
  4. কলা, আঙুর বা কমলা বা অন্যান্য ফলের সঙ্গে একই ঝুড়িতে কখনই সংরক্ষণ করবেন না আপেল। কমলা সাইট্রাস ফল হওয়ায় আপেল দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। 
  5. আলুর আশেপাশে আপেল রাখবেন না। আলু থেকে এক ধরনের গ্যাস নির্গত হয় যা আপেলকে ক্ষতিগ্রস্ত করতে পারে। 
  6. কেটে রাখা আপেল দ্রুত বাদামি রঙ ধারণ করে। আপেলের গুণমান রক্ষা করতে আস্ত আপেলের সাথে কেটে রাখা আপেল মেশাবেন না। আলাদাভাবে সংরক্ষণ করুন কেটে রাখা আপেল।

তথ্য: এনডিটিভি

আরও পড়তে পারেন: প্রতিদিন একটি আপেল খাবেন যে ১০ কারণে 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম