ঘি বিশুদ্ধ কিনা বোঝার ৭ উপায়

জীবনযাপন ডেস্ক
১১ অক্টোবর ২০২৩, ১৪:৩৬আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১৪:৩৬

খাঁটি ঘিয়ের রয়েছে অনেক উপকার। এটি হজমে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরে সরবরাহ করে স্বাস্থ্যকর ফ্যাট। তবে পাম অয়েল বা ডালডা মিশ্রিত ঘি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ঘি বিশুদ্ধ ও গুণগতমান সম্পন্ন কিনা, সেটা যাচাই করে নিতে পারেন কয়েকটি কৌশলে। 

  1. খাঁটি ঘি চমৎকার সুগন্ধযুক্ত। উত্তপ্ত হলে তীব্র হয় এই সুগন্ধ। ঘি খাঁটি না হলে সুগন্ধ থাকে না। এক চামচ ঘি দিন গরম প্যানে। যদি ঘি তাৎক্ষণিকভাবে গলে যায় এবং গাঢ় বাদামি রঙে পরিণত হয়, তবে এটি খাঁটি ঘি। যদি ঘি গলতে সময় নেয় এবং হলদে হয়ে যায়, তবে বুঝবেন ঠকেছেন আপনি।
  2. খাঁটি ঘি সাধারণত হালকা সোনালি হলুদ রঙের হয়। ঘি অস্বাভাবিকভাবে উজ্জ্বল দেখালে বা প্রাকৃতিক রঙের অভাব হযলে এটি খাঁটি নয়। 
  3. ঘরের তাপমাত্রায় ঘি মসৃণ ও ক্রিমি টেক্সচারের হবে। ফ্রিজে রাখা হলে এটি কিছুটা শক্ত হয় কিন্তু উত্তপ্ত হলে সহজেই গলে যায়। টেক্সচার আঠালো হলে এটি খাঁটি নয়। 
  4. খাঁটি ঘি পরিষ্কার এবং স্বচ্ছ হয়।। প্যানে অল্প পরিমাণে গরম করুন ঘি। খাঁটি ঘিয়ে কোনও দানাদার পদার্থ থাকবে না। 
  5. খাঁটি ঘি ফ্রিজে রাখলে শক্ত হয়ে যায় কিন্তু ঘরের তাপমাত্রায় তরল থাকে। ঘি যদি রেফ্রিজারেটরেও তরল থেকে যায়, তাহলে এতে তেল বা চর্বি থাকতে পারে।
  6. ঘি পরীক্ষা করার আরেকটি কার্যকর উপায় হলো তালুতে নিয়ে পরীক্ষা করা। হাতের তালুতে এক চামচ ঘি রাখুন। সঙ্গে সঙ্গে সেটি গলতে শুরু করলে ঘি খাঁটি সে বিষয়ে সন্দেহ নেই।
  7. একটি গরম পানির পাত্রে ঘিয়ের বয়াম ডুবিয়ে রাখুন। ঘি গলে গেলে ফ্রিজে রেখে দিন। যদি দেখেন ঘিয়ের বয়ামে একই রঙের জমাটবাঁধা ঘি, তবে সেটা খাঁটি। ঘিয়ে অন্যান্য উপাদান মেশানো থাকলে আলাদা আলাদা তেলের আলাদা স্তর থাকবে।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া, নিউজ এইটিন 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি
শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি
গানে গানে কবিগুরুকে স্মরণ
গানে গানে কবিগুরুকে স্মরণ
৭০ অনুচ্ছেদের ‘কবর’: পাত্তা দিচ্ছে না জামায়াত-এনসিপি
৭০ অনুচ্ছেদের ‘কবর’: পাত্তা দিচ্ছে না জামায়াত-এনসিপি
দেওয়ানগঞ্জের রাজনীতি থেকে মিল্লাত এখন ‘পূর্ণ মন্ত্রী’
দেওয়ানগঞ্জের রাজনীতি থেকে মিল্লাত এখন ‘পূর্ণ মন্ত্রী’
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান