লেবু সংরক্ষণের ৬ টিপস

জীবনযাপন ডেস্ক
১৩ অক্টোবর ২০২৩, ১৪:৩৬ আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১৪:৫২

লেমনেড তৈরি করা, সালাদ বা অন্যান্য খাবারের স্বাদ বাড়ানো থেকে শুরু করে দিনের শুরুর ডিটক্স পানীয়তে লেবু অপরিহার্য। ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ লেবু বিপাক বৃদ্ধিতে সাহায্য করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। উপকারী লেবু তাই আমাদের বাসায় থাকে সবসময়ই। তবে সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করা হলে লেবু খুব সহজেই নষ্ট হয়ে যেতে পারে। এগুলো প্রকৃতিতে অম্লীয় বলে সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করা আরও গুরুত্বপূর্ণ। জেনে নিন প্রয়োজনীয় টিপস।

  1. লেবু সংরক্ষণের জন্য এয়ার টাইট কন্টেইনার ব্যবহার করুন। প্রথমে কন্টেইনার ধুয়ে মুছে শুকিয়ে নিন ভালো করে। এরপর একটি জিপলক ব্যাগে লেবু ঢুকিয়ে সেটা কন্টেইনারে রেখে ফ্রিজে রাখুন।
  2. দীর্ঘ সময়ের জন্য লেবু সংরক্ষণ করতে চাইলে অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে রাখুন।
  3. একটি বয়ামে পানি ভর্তি করে লেবু রেখে দিন। বয়ামটি পানিসহ ফ্রিজে রাখুন। অনেকদিন পর্যন্ত তাজা থাকবে লেবু।
  4. লেবু দীর্ঘ সময়ের জন্য ভালো রাখতে চাইলে অন্য ফল বা সবজির সঙ্গে মিলিয়ে রাখবেন না। আলাদাভাবে সংরক্ষণ করুন লেবু। 
  5. অর্ধেক লেবু ব্যবহার করার পর বাকি অর্ধেক সংরক্ষণ করতে চাইলে খাবার র‍্যাপ করার প্লাস্টিক দিয়ে ঢেকে রাখুন। 
  6. তাজা লেবুর রস কয়েকদিন ফ্রিজে রাখতে পারেন। তবে দীর্ঘ সময়ের জন্য রাখতে চাইলে বরফের কিউব ট্রেতে রস ঢেলে জমিয়ে নিন। হিমায়িত হয়ে গেলে ট্রে থেকে বের করে মুখবন্ধ বাটিতে ডিপ ফ্রিজে রেখে দিন। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি
স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি
খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘শুটার ইমরান’ চার সহযোগীসহ গ্রেফতার
খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘শুটার ইমরান’ চার সহযোগীসহ গ্রেফতার
কালিম্পংয়ের কাছে গাঁদা ফুলে সাজানো এই গ্রাম যেন ছবির পোস্টকার্ড!
কালিম্পংয়ের কাছে গাঁদা ফুলে সাজানো এই গ্রাম যেন ছবির পোস্টকার্ড!
মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলেই গ্রেফতার ইরানের অস্কার মনোনীত চিত্রনাট্যকার
মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলেই গ্রেফতার ইরানের অস্কার মনোনীত চিত্রনাট্যকার
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল