প্রাকৃতিক উজ্জ্বল ত্বকের জন্য ড্রাগন ফল যেভাবে ব্যবহার করবেন

জীবনযাপন ডেস্ক
১৫ অক্টোবর ২০২৩, ২২:৫৬আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ২২:৫৬

ড্রাগন ফল পাওয়া যাচ্ছে ফলের দোকানগুলোতে। দেখতে চমৎকার এই ফল যেমন পুষ্টিগুণে অনন্য, তেমনি ত্বক ভালো রাখতেও রয়েছে ড্রাগন ফলের ভূমিকা। প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও সুন্দর ত্বক পেতে চাইলে রূপরুটিনে রাখুন উপকারী এই ফল। জেনে নিন ত্বকের যত্নে কেন এবং কীভাবে ড্রাগন ফল ব্যবহার করবেন।

ত্বকের যেসব উপকার করে ড্রাগন ফল

  • ত্বকে আর্দ্রতা যোগ করে এবং নরম, নমনীয় করে ত্বক। 
  • ড্রাগন ফলে থাকা ভিটামিন সি, জিঙ্ক এবং নিয়াসিনামাইড ব্রণ দূর করতে সাহায্য করে। 
  • ড্রাগন ফলের থাকা ভিটামিন সি মেলানিন সংশ্লেষণ হ্রাস করে এবং কোলাজেন উৎপাদন বাড়ায়। এটি ত্বকের লালভাব এবং দাগ দ্রুত কমাতে সাহায্য করে। ফলে ত্বক হয় উজ্জ্বল।
  • নিস্তেজ এবং ক্লান্ত ত্বকে উজ্জ্বলতা নিয়ে আসে এই ফল।  
  • প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে ড্রাগন ফলে। এগুলো ত্বকের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে। ফলে ত্বকে সহজে বলিরেখা পড়ে না।
  • ত্বকে প্রশান্তিদায়ক প্রভাব যুক্ত করে ড্রাগন ফল। রোদে পোড়া ত্বকে ড্রাগন ফল লাগালে লালচে ভাব এবং জ্বালাপোড়া কমে।

ত্বকের যত্নে যেসব উপায়ে ব্যবহার করবেন ড্রাগন ফল

১। ড্রাগন ফলের কয়েকটি টুকরো নিয়ে মসৃণ পেস্ট বানিয়ে নিন। একটি ছোট তুলার বলের সাহায্যে ব্রণের দাগ বা ব্রণের উপর ঘষুন। এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। ব্রণ দূর হবে।

২। ১/৪ কাপ কাটা ড্রাগন ফল চটকে ভিটামিন ই ক্যাপসুলের তেল বা অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। প্যাকটি ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল ও কোমল হবে।

৩। ত্বক হাইড্রেট করতে আধা চা চামচ ড্রাগন ফলের রস নিন। এর সঙ্গে ১ টেবিল চামচ দই মিশিয়ে ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। 

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান