গরম পানিতে মধু মেশালে কী হয়?

মধু মিশ্রিত পানির খাওয়ার রয়েছে বেশ কিছু উপকারিতা। যেমন গলা ব্যথা প্রশমিত করা, শক্তি সরবরাহ করা বা হজমে সহায়তা করা। কিন্তু গরম পানিতে মধু মেশালে কী হয়?

জীবনযাপন ডেস্ক
১৮ অক্টোবর ২০২৩, ২২:১৫ আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ২২:১৫

দিনের শুরুতে এক গ্লাস পানিতে মধু মিশিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। তবে ফুটন্ত গরম খাবার বা পানিতে মধু মেশালে এর কার্যকারিতা কমে যেতে পারে। উষ্ণ পানীয় এবং খাবারে মধু মেশানোর আগে কিছু বিষয় জেনে নেওয়া জরুরি।

বিশেষজ্ঞরা কী বলেন?
বিশেষজ্ঞদের মতে; উষ্ণ পানিতে মধু মেশালে এর কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে কমে না, তবে সেরা ফল পাওয়ার জন্য পানির তাপমাত্রা ৩৭-৪৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রাখা ভালো। অত্যন্ত গরম পানিতে মধু মেশালে মধুতে থাকা কিছু উপকারী এনজাইম এবং পুষ্টি উপাদান কমে যায়। গরম পানিতে মধু মেশানোর সময় কিছু সহজ টিপস মনে রাখুন।

তাপমাত্রা
উষ্ণ পানিতে মেশান মধু, গরম পানিতে নয়। অত্যধিক গরম পানি মধুতে থাকা কিছু উপকারী এনজাইম এবং পুষ্টিকে ধ্বংস করতে পারে। পানির তাপমাত্রা ৩৭-৪৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রাখবেন।

খাঁটি মধু
খাঁটি ও কম প্রক্রিয়াজাত মধু বেছে নিন। এ ধরনের মধু প্রাকৃতিক পুষ্টি এবং এনজাইম বেশি ধরে রাখে।

পরিমাণ
পরিমিত পরিমাণে মধু ব্যবহার করুন। যদিও মধু প্রাকৃতিক মিষ্টি, তবুও অতিরিক্ত পরিমাণে না মেশানোই ভালো।

দ্রবীভূত করুন ভালোভাবে
মধু গরম পানিতে ভালোভাবে নাড়ুন যাতে সঠিকভাবে দ্রবীভূত হয়।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া

/এনএ/
সম্পর্কিত
শরীরে পানিশূন্যতা ঠেকাতে খাবারের তালিকায় রাখুন এই ৫ জিনিস
যোগব্যায়াম, মোবিলিটি ও স্ট্রেংথ ট্রেনিংয়ে ফিট থাকছেন মনীষা কৈরালা
রাতের ৩ অভ্যাসেই নষ্ট হচ্ছে শরীরের ছন্দ, এখনই সতর্ক হোন
সর্বশেষ খবর
সরকারের ৩ সিদ্ধান্তে গরিবের পেটে লাথি, সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম
সরকারের ৩ সিদ্ধান্তে গরিবের পেটে লাথি, সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা