গ্লিসারিনে গ্লাস স্কিন: জেনে নিন ব্যবহারের ১২ উপায়

লাইফস্টাইল ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২৩, ১০:৫৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:৫৫

কোরিয়ান গ্লাস স্কিন বিশ্বজুড়ে সমাদৃত। কাচের মতো ঝকঝকে ও উজ্জ্বল ত্বক কোরিয়ান বিউটির মূল বৈশিষ্ট্য। এমন চমৎকার ত্বক পেতে চাইলে রূপচর্চায় ব্যবহার করতে পারেন গ্লিসারিন। হাইড্রেটিং এই উপাদানটি নিয়মিত ব্যবহার করলে যেমন উজ্জ্বল ত্বক পাবেন, তেমনি দূরে থাকতে পারবেন ত্বকের নানা ধরনের সমস্যা থেকেও। জেনে নিন ত্বকের যত্নে গ্লিসারিন ব্যবহারের ১২ উপায় সম্পর্কে। 

 

  1. ঝটপট টোনার বানিয়ে ফেলতে পারেন গ্লিসারিনের সাহায্যে। এজন্য এক ভাগ গ্লিসারিনের সঙ্গে তিন ভাগ গোলাপজল মিশিয়ে নিন। ত্বক পরিষ্কার করার পর ব্যবহার করুন এই টোনার। 
  2. একটি স্প্রে বোতলে গ্লিসারিন, অ্যালোভেরা জেল ও পানি মিশিয়ে মিস্ট বানিয়ে নিন। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এটি স্প্রে করুন। 
  3. মধুর সঙ্গে গ্লিসারিন মিশিয়ে ত্বকে ২০ মিনিট লাগিয়ে রাখুন। ত্বক হবে উজ্জ্বল ও কোমল। 
  4. ভিটামিন সি সেরামের সঙ্গে কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে ত্বকে লাগান। রাতে ঘুমানোর আগে এটি লাগাবেন ত্বকে। ত্বকে আসবে জৌলুস। 
  5. রেগুলার নাইট ক্রিমের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে ত্বকে লাগান। ত্বক নরম ও সুন্দর থাকবে।
  6. গ্রিন টি লিকারের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে ত্বকে লাগান। ত্বকের লাল ভাব ও প্রদাহ কমবে। পাশাপাশি ত্বক হবে ঝকঝকে।
  7. গ্লিসারিনের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে সেরাম বানিয়ে নিন। ত্বকে ময়েশ্চারাইজার লাগানোর আগে এটি লাগান। 
  8. চাল ধোয়া পানির সঙ্গে গ্লিসারিন মিশিয়ে টোনার বানিয়ে নিন। ত্বকের যত্নে নিয়মিত ব্যবহার করুন এই টোনার।
  9. গ্লিসারিনের সঙ্গে পানি মিশিয়ে বরফের ট্রেতে জমিয়ে নিন। ত্বকে এই বরফ বুলিয়ে নিন। সতেজ হবে ত্বক।
  10. ত্বক ধুয়ে মুছে নিন। ভেজা ভাব থাকতে থাকতেই তুলার বলে গ্লিসারিন লাগিয়ে ত্বকে চেপে নিন। আলতো করে ম্যাসাজ করুন।
  11. সমপরিমাণ চিনি ও গ্লিসারিন মেশান। খানিকটা অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। দূর হবে ত্বকে জমে থাকা মরা চামড়া।
  12. একটি ডিমের সাদা অংশ ভালো করে ফেটিয়ে ১ চা চামচ গ্লিসারিন ও ১ চা চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। 
/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী