ঠোঁট ফাটা প্রতিরোধ ও নিরাময় করতে এই ৫ খাবার রাখুন পাতে

জীবনযাপন ডেস্ক
০৫ জানুয়ারি ২০২৪, ১০:৩৫আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৭:৪৪

ঠোঁটের ত্বক অত্যন্ত সংবেদনশীল হয়। ফলে শীতের রুক্ষতা বেশ ভালোভাবেই ছুঁয়ে যায় ঠোঁট জোড়াকে। আবার ঠান্ডা আবহাওয়া ছাড়াও  কিছু নির্দিষ্ট কারণে ঠোঁট ফাটতে পারে। যেমন অতিরিক্ত শুষ্ক ত্বক, পুষ্টির ঘাটতি, পানিশূন্যতা ইত্যাদি। নির্দিষ্ট কিছু খাবার খাদ্যতালিকায় রাখলে প্রাকৃতিকভাবে ঠোঁট থাকবে কোমল ও সুন্দর।

 

১। পানিজাতীয় ফল ও সবজি
ঠোঁট ফেটে যাওয়ার অন্যতম কারণ পানিশূন্যতা। তাই বেশি করে খান পানিজাতীয় ফল ও সবজি।  শসা, কমলা বা স্ট্রবেরির মতো খাবারে পানির পরিমাণ অনেক। খাদ্যতালিকায় এগুলো রাখলে শরীর হাইড্রেটেড থাকে এবং ঠোঁট শুষ্ক হয় না। এছাড়া এসব খাবারে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষের পুনর্জন্মে সহায়তা করে এবং ফাটা ঠোঁট নিরাময় করে। 

২। নারকেল তেল
ময়শ্চারাইজিং বৈশিষ্ট্যের জন্য পরিচিত নারকেল তেল। শুষ্ক ঠোঁটে লাগানোর পাশাপাশি ডায়েটে নারকেল তেল অন্তর্ভুক্ত করলে অভ্যন্তরীণ হাইড্রেশন নিয়ে ভাবতে হবে না। ত্বকের শুষ্কতা এবং ফাটা ঠোঁট প্রাকৃতিকভাবে নিরাময়ে সহায়তা করতে পারে এই তেল।

৩। মধু
মধুর প্রাকৃতিক হিউমেক্ট্যান্ট বৈশিষ্ট্য রয়েছে, যার অর্থ এটি আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে। ঠোঁটে নিয়মতি মধু লাগাতে পারেন। পাশাপাশি পরিমিত পরিমাণে খেলে ঠোঁট ও ত্বক ভালো থাকে। 

৪। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার
ঠোঁটসহ ত্বককে পুষ্টি এবং ময়শ্চারাইজ করতে সাহায্য করতে পারে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার। এ ধরনের খাবার ভালো রাখে হার্টকেও। 

৫। ভিটামিন-ই সমৃদ্ধ খাবার
ভিটামিন-ই ত্বকের জন্য গুরুত্বপূর্ণ। বাদাম, সূর্যমুখী বীজ, পালং শাক এবং ব্রকলির মতো খাবারে পাওয়া যায় এই ভিটামিন। 

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া 

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম