শশা-কাহিনী

সুস্মিতা খান
০৩ মার্চ ২০১৬, ১৯:০৮আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১৯:১৮

শশা

শশা কি সালাদ নাকি সবজি? নাকি ফল? এ নিয়ে নানান রকম বচসা থাকলেও শশা যে একটি দারুণ রকম খাবার তা নিয়ে কোন সন্দেহ নেই। একটু ভারি খাবার হোক বা হোক ওজন কমানোর চিন্তা, শশার বাটি নিয়ে টানাটানি টেবিলে হয়েই থাকে। প্রতিদিনের খাবারে সালাদ বা খাবারের অনুষঙ্গ হিসেবে শশার কদর বেশি হলেও পুষ্টিগুণের দিক দিয়ে শশা মোটেও পিছিয়ে নেই। শশাতে  ক্যালরি কিছুটা কম, তবে প্রতি ১০০ গ্রাম শশায় খাদ্য আঁশ আছে ০.৬ গ্রাম, শর্করা ৩.৬১ গ্রাম, চিনি ১ দশমিক ৬৮ গ্রাম। এতে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস ইত্যাদি। শশার আরও যেসকল গুণাগুণ রয়েছে তা হলো –

ক্যালরি কম থাকার কারনে ওজন কমানোর জন্য শশা খুব বেশি ব্যবহৃত হয়। শশা দেহ থেকে অতিরিক্ত ফ্লুইড বের করে দেয় শশা, ফলে সহজে ক্লান্তিবোধ দূর হয়। এটি নিয়মিত খেলে বাড়তি ফ্যাট সেল ভেঙ্গে যায়। ফলে ওজন বাড়া বা মোটা হওয়ার আশঙ্কা কমে যায়।

শশা খেলে আলসার দূর হয় বুকের জ্বালা কমায় এবং অ্যাসিডিটি সারায়।

প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় শশা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সাহায্য করে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণেও।

শশা ত্বকের শুষ্কতা দূর করে, শশার রস চোখের চারপাশে লাগালে বলিরেখা দূর হয় ও বার্ধক্য রোধ করে।

শশার আঁশ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ এবং কোষ্ঠকাঠিন্য নিরাময় করে।

শশায় পানি এবং পটাশিয়ামের পরিমাণ বেশি থাকায় এটি মৃদু মাত্রার মূত্রবর্ধক হিসেবে কাজ করে। শরীরের জমানো ক্ষতিকর ও বিষাক্ত উপাদানগুলো অপসারণ করে রক্তকে পরিষ্কার রাখে।

দাঁতের রোগ বিশেষ করে পাইরিয়ার সমস্যার কমবেশি সমাধান ঘটায়। এর কষ ও রস কিডনি সমস্যা দূর করে। মূত্রনালীর প্রদাহ কমায়।

প্রতিদিন শশার জুস খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

শশা শরীরের আর্দ্রতা ধরে রাখে এবং শরীরের ভেতরের তাপমাত্রা কে নিয়ন্ত্রণ করে, শরীর শীতল রাখতে সহায়তা করে।

আশ্চর্যজনক হলেও সত্যি যে শশায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন কে, যা আমাদের স্নায়ুর ক্ষতিগ্রস্ততাকে কমিয়ে “আলঝেইমার ডিজিজ”-এর মত রোগও নিয়ন্ত্রণে সহায়তা করে।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক