মটরশুঁটি বছরজুড়ে সংরক্ষণ করবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
১৩ মার্চ ২০২৪, ১৪:১৫আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১৪:১৫

প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ এবং ফাইবার রয়েছে মটরশুঁটিতে। এছাড়া আয়রন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ এবং কপারের মতো খনিজ পাওয়া যায় শীতের এই সবজিটি থেকে। নিয়মিত মটরশুঁটি খেলে বাড়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। তবে শীত বিদায়ের সঙ্গে সঙ্গে শেষের পথে মটরশুঁটিও। বছরজুড়ে মটরশুঁটির স্বাদ পেতে চাইলে সংরক্ষণ করে রাখার এখনই সময়। সঠিক উপায়ে সংরক্ষণ করলে এক বছর পর্যন্ত ভালো থাকে মটরশুঁটি। জেনে নিন কীভাবে সংরক্ষণ করবেন।

১ কেজি মটরশুঁটি খোসা ছাড়িয়ে নিন। একটি বড় প্যান ভর্তি পানি চুলায় বসান। ফুটে উঠলে ১ টেবিল চামচ চিনি মেশান পানিতে। চিনি দিলে মটরশুঁটির চামড়া কুচকে যাবে না। ফুটন্ত পানিতে মটরশুঁটি দিয়ে দিন। বলক আসা মাত্র নামিয়ে ফেলুন। ১ মিনিটের বেশি রাখবেন না চুলায়। চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে ফ্রিজের ঠান্ডা পানিতে ঢেলে দিন মটরশুঁটি। এরপর পানি ঝরিয়ে একটি বড় ও ছড়ানো পাত্রে রাখুন। বাতাসে শুকিয়ে যাওয়ার পর জিপলক ব্যাগে অল্প অল্প করে রেখে দিন ডিপ ফ্রিজে। এতে প্রয়োজন মতো নিয়ে ব্যবহার করতে পারবেন। ব্যাগের ভেতর যেন বাতাস না থাকে সেদিকে লক্ষ করবেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম