ইফতারে তরমুজের ৫ পানীয়

জীবনযাপন ডেস্ক
২০ মার্চ ২০২৪, ১৪:২১আপডেট : ২০ মার্চ ২০২৪, ১৪:২১

তরমুজ চলে এসেছে বাজারে। রোজার এই সময়টায় ইফতারে রাখতে পারেন তরমুজের পানীয়। সারাদিনের ক্লান্তি দূর করার পাশাপাশি পানির চাহিদাও মেটাবে তরমুজ। জেনে নিন কয়েক ধরনের পানীয়ের রেসিপি। 

১। জ্বাল দিয়ে ঠান্ডা করে নেওয়া আধা লিটার দুধের সঙ্গে মেশান ৩ টেবিল চামচ রুহ আফজা, ১/৪ কাপ কনডেন্সড মিল্ক, ১ টেবিল চামচ গোলাপজল ও কয়েকটি বরফের টুকরা দিয়ে সব একসঙ্গে মিশিয়ে নিন। এক ফালি তরমুজ একদম ছোট টুকরা করে কেটে মিশিয়ে নিন। পরিবেশন করুন গ্লাসে ঢেলে।  

২। ব্লেন্ডারে ৩ কাপ তরমুজের টুকরো নিন। বিচি ছাড়ানো টুকরা নেবেন। ১টি লেবুর রস, পুদিনা পাতা কুচি, খানিকটা বিট লবণ, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া ও স্বাদ মতো চিনি দিয়ে ব্লেন্ড করে নিন। ছাঁকনি দিয়ে ছেঁকে ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হলে পরিবেশন করুন তরমুজের শরবত।

৩। এক লিটার দুধ ফুটিয়ে ঠান্ডা করে নিন। আধা কাপ রুহ আফজা সিরাপ মেশান দুধে। দুই কাপ টুকরো করা তরমুজ মিশিয়ে ব্লেন্ড করে নিন। ভিজিয়ে রাখা চিয়া সিড গ্লাসে দিয়ে ঢেলে নিন শরবত। বরফ ও টুকরো করা তরমুজ দিয়ে পরিবেশন করুন মজাদার শরবত। 

তরমুজ-দুধের শরবত। ছবি- সংগৃহীত

৪। দুই কাপ তরমুজের টুকরা, ১ কাপ দই, ১ টেবিল চামচ মধু, সামান্য দারুচিনির গুঁড়া, পুদিনা পাতা কুচি ও পরিমাণ মতো চিনি একসঙ্গে ব্লেন্ড করে নিন। প্রয়োজনে পানি মেশান খানিকটা। পরিবেশন করুন বরফ মিশিয়ে। 

৫। বিচি আলাদা করে ৪ কাপ তরমুজের টুকরা ব্লেন্ডারে দিন। ৪টি কমলার রস, পুদিনা পাতা কুচি, স্বাদ মতো চিনি ও পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ড করে নিন। পরিবেশন করুন বরফের কুচি মিশিয়ে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম