‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ

জীবনযাপন ডেস্ক
২৯ মার্চ ২০২৪, ১০:০৫আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১০:০৫

নতুন প্রজন্মের অনেকেই আজকাল পশ্চিমা ফ্যাশনের প্রতি ঝুঁকছেন। তরুণদের রুচিশীলতাকে প্রাধান্য দিয়ে ঈদ উপলক্ষে সারা লাইফস্টাইলের সাব-ব্র্যান্ড ‘ঢেউ’ নিয়ে এসেছে ওয়েস্টার্ন কালেকশন। আয়োজনে থাকছে তরুণ প্রজন্মের জন্য বিভিন্ন ডিজাইনের বর্ণিল সব পোশাক। ‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ফাস্ট ফ্যাশনের ধারণা ব্যবহার ও বৈশ্বিক ট্রেন্ড অনুসরণ করে সাজানো হয়েছে ঢেউয়ের ঈদ কালেকশন। ফেব্রিক হিসেবে ব্যবহার করা হয়েছে সুতি ও সিনথেটিক যেমন সিল্ক, জর্জেট, ক্রেপ সিল্ক, ক্রেপ জর্জেট ও স্যাটিন। 

ঈদ সংগ্রহে ছেলেদের জন্য থাকছে ক্যাজুয়াল শার্ট, লং ও শোর্ট স্লিভ শার্ট, ডেনিম শার্ট, করড শার্ট, রেগুলার টি-শার্ট, ওভারসাইজড টি-শার্ট, জগার্স প্যান্ট, কারগো প্যান্ট, শর্ট প্যান্ট, ডেনিম প্যান্ট। মেয়েদের জন্য থাকছে ফ্যাশন টপস, মিডি ড্রেস, গাউন, ক্রপ টপস, ক্যাজুয়াল শার্ট, ডেনিম প্যান্ট, ওভারসাইজড টি শার্ট, জাম্পস্যুট, স্কার্ট, ফরমাল শার্ট ইত্যাদি।

‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ

‘সারা লাইফস্টাইল’ এর ঢাকা এবং ঢাকার বাইরের সকল আউটলেট এবং অনলাইন প্ল্যাটফর্মে মিলবে এসব পোশাক। কিশোর-কিশোরী থেকে শুরু করে তরুণ-তরুণীরা পরতে পারবেন ওয়েস্টার্ন এই পোশাকগুলো। ৬৯০ টাকা থেকে শুরু করে ৪ হাজার ৫৫০ টাকা পর্যন্ত পড়বে পোশাকের দাম।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম