প্রচণ্ড গরমে ব্যাগে এই ৫ জিনিস অবশ্যই রাখুন

জীবনযাপন ডেস্ক
০৩ এপ্রিল ২০২৪, ১৮:২৭আপডেট : ৩০ মে ২০২৪, ১৭:১৮

চৈত্রের কাঠফাটা গরম বাইরে। কিন্তু তাই বলে তো ঘরে বসে থাকা সম্ভব নয়। গরমের সঙ্গে লড়াই করে সুস্থ থাকতে চাইলে সঙ্গে কিছু জিনিস অবশ্যই রাখা চাই। জেনে নিন বাইরে বের হওয়ার আগে ব্যাগে কোন কোন জিনিস ঢুকিয়ে নিতে ভুলবেন না। 

  1. ব্যাগে সবসময় পানির বোতল রাখবেন। অনেকে মনে করেন অফিসের ডেস্কে তো পানির বোতল আছে, ফলে সঙ্গে পানি না রাখলেও ক্ষতি নেই। কিন্তু প্রচণ্ড গরমে হাতের কাছে এক বোতল পানি রাখা ভীষণ জরুরি। এই সময় প্রচণ্ড ঘাম হয়। এতে শরীর থেকে সব পানি বের হয়ে দেখা দেয় পানির ঘাটতি। অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকে তাই যেকোনো সময়। রাস্তাতেও বারবার পানি খান। এতে ক্লান্তিও কম হবে। 
  2. ব্যাগে সানস্ক্রিনের বোতল রাখুন। বের হওয়ার সময় ভুলে গেলে কোনও এক ফাঁকে মেখে নিতে পারেন পরে। আবার দীর্ঘক্ষণ তীব্র রোদে থাকতে হলে কয়েক ঘণ্টা পরপর নতুন করে মেখে নেবেন। নাহলে ত্বক পুড়ে যাবে।
  3. এই গরমে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে সুগন্ধি। বাইরে বের হলেই ঘাম হচ্ছে মারাত্মক। ঘাম জমে শরীরে দুর্গন্ধ হয়ে যায়। তাই মাঝেমধ্যেই সুগন্ধি বের করে স্প্রে করে নিতে পারেন। 
  4. হারিয়ে ফেলার ভয়ে ছাতা না নিয়ে বের হলে ভুল করবেন। এই গরমে ছাতা ব্যবহার করা জরুরি। গরমে সান স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে। তাই রোদে ছাতা এবং রোদচশমা ছাড়া চলাফেরা করতে নিষেধ করেন বিশেষজ্ঞরা।
  5. ড্রাই ফ্রুটস রাখুন ব্যাগে। কাজু বাদাম, কিশমিশ, আখরোট, কাঠবাদাম রাখুন সঙ্গে। এই গরমে বাইরের ভাজা খাবার না খেয়ে এগুলো খান। শরীর ভালো থাকবে। 
/এনএ/
সম্পর্কিত
ভারতে তীব্র গরমে বাড়ছে স্নায়ু ও চোখের রোগীর সংখ্যা
তাপপ্রবাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি
কী, কেন, কীভাবেদক্ষিণ এশিয়াজুড়ে রেকর্ড তাপপ্রবাহ, কেন বাড়ছে এই ভয়াবহতা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম