ঈদ রেসিপি: বিফ কষা মাংস

জীবনযাপন ডেস্ক
০৭ এপ্রিল ২০২৪, ১১:১৫আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১১:১৫

ঈদের মেন্যুতে সাদা পোলাও কিংবা খিচুড়ি থাকেই। চিকেন বিরিয়ানি, রুটি কিংবা পোলা-খিচুড়ির সঙ্গে পরিবেশন করতে পারেন ঝাল করে রান্না করা গরুর কষা মাংস। ভুনা স্টাইলে রান্না করা এই মাংস খেতে হয় দারুণ। রেসিপি জেনে নিন।

 

মাংস মাখার জন্য একটি মসলা তৈরি করে নিন প্রথমে। এজন্য ১/৩ কাপ টক দইয়ের সঙ্গে মেশান দেড় টেবিল চামচ আদা বাটা, দেড় টেবিল চামচ রসুন বাটা, স্বাদ মতো মরিচের গুঁড়া, ২ চা চামচ হলুদের গুঁড়া, দেড় চা চামচ জিরার গুঁড়া, ১ চা চামচ বাদাম বাটা, ১ চা চামচ চিলি ফ্লেকস, ২ টেবিল চামচ সরিষার তেল, ২ টেবিল চামচ টমেটো সস ও স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিন সবকিছু। এই মসলার সঙ্গে মেশান ১ কেজি গরুর মাংস। মাংস ম্যারিনেট করে রাখুন কিছুক্ষণ। 

রান্নার জন্য চুলায় হাঁড়ি বসিয়ে নিন। ১/৩ কাপ তেল গরম করে আস্ত গরম মসলা ভেজে নিন। ১ কাপ পেঁয়াজ কুচি দিয়ে হালকা লালচে ভাজুন। মসলা মাখা মাংস দিয়ে ৫/৭ মিনিটের মতো কষিয়ে নিন। ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে ১০ মিনিট রান্না করুন। এরই মধ্যে মাংস থেকে পানি বের হবে। নেড়েচেড়ে আবারও ঢেকে দিন। এই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে দিন। সময় নিয়ে সেদ্ধ করুন মাংস। প্রয়োজনে পানি দিন আরও। তবে চেষ্টা করবেন কম পানি দিতে। মাংস সেদ্ধ হয়ে গেলে ১ চা চামচ গরম মসলার গুঁড়া ও কয়েকটি আস্ত কাঁচা মরিচ দিয়ে ৫ মিনিট দমে রাখুন। নামিয়ে পরিবেশন করুন।   

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম