বৃষ্টিতে বাইরে বের হলে ছাতা ছাড়াও এই ৫ জিনিস রাখুন ব্যাগে

জীবনযাপন ডেস্ক
২৭ মে ২০২৪, ১৬:০৫আপডেট : ২৭ মে ২০২৪, ১৬:৫৮

ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকেই মুষলধারে হচ্ছে বৃষ্টি। এমন বৃষ্টিতে ঘরে থাকাই নিরাপদ। তবে অফিস বা অন্যান্য কাজ থাকলে এই দুর্যোগেও বাইরে বের হতেই হয়। সেক্ষেত্রে ছাতা বা রেইনকোটের পাশাপাশি আরও কিছু প্রয়োজনীয় জিনিস ব্যাগে রাখতে ভুলবেন না। 

১। এক সেট বাড়তি পোশাক রাখুন সঙ্গে। ঝোড়ো হাওয়ায় ছাতা থাকলেও বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। বৃষ্টিতে ভিজে অফিসে গিয়ে এসির মধ্যে থাকলে ঠান্ডা লেগে যাওয়ার মতো সমস্যায় পড়তে পারেন যেকোনো সময়ে। তাই বাড়তি এক সেট কাপড় সঙ্গে রাখুন। অফিসে পৌঁছে বদলে নেবেন।

২। ব্যাগে রুমাল রাখুন। বৃষ্টির ছাঁটে মাথা বা হাত ভিজে গেলে ঝটপট মুছে নিতে পারবেন। 

৩। পানির বোতল রাখতে ভুলবেন না ব্যাগে। এই বৃষ্টিতে দোকানপাট খোলা থাকে না অনেক সময়। আবার সুবিধা মতো দোকানে গিয়ে পানি কেনাও বিড়ম্বনার হয় এই আবহাওয়ায়। 

৪। সঙ্গে অবশ্যই একটি ওয়াটার প্রুফ ব্যাগ রাখবেন। দরকারি কাগজপত্র, কোনও যন্ত্রপাতি কিংবা অন্য কোনও প্রয়োজনীয় জিনিস সঙ্গে থাকলে সেগুলো ওয়াটারপ্রুফ পাউচে ভরে তার পর ব্যাগে ভরুন।

৫। সাথে পাওয়ার ব্যাংক রাখুন। ঝড়বৃষ্টিতে অনেক সময় ইলেক্ট্রিসিটি চলে যায় এবং সহজে আসে না। এমন পরিস্থিতিতে মোবাইল চার্জ দিয়ে সচল রাখতে পারবেন। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি