দই বানানোর উপায় জেনে নিন টিপসসহ

জীবনযাপন ডেস্ক
০৩ জুন ২০২৪, ১৪:৩০ আপডেট : ০৩ জুন ২০২৪, ১৪:৩০

গরমে শরীর সুস্থ রাখতে এবং হজমের সমস্যা দূর করতে টক দই খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি ও ক্যালসিয়ামও মেলে টক দই থেকে। দোকান থেকে কেনার পাশাপাশি বাড়িতেও বানিয়ে ফেলতে পারেন উপকারী টক দই। টিপসসহ বানানোর উপায় জেনে নিন।

কিছুটা টক দই উঠিয়ে রাখুন আগেই বীজ হিসেবে। ১ লিটার দুধ ফুটিয়ে নিন। জ্বাল দিতে দিতে দুধ খানিকটা কমে আসলে নামিয়ে কিছুটা ঠান্ডা করুন। পাত্রে দুধ ঢেলে আগের টক দই মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। দুধ যেন অতিরিক্ত গরম অথবা ঠান্ডা না হয় সেদিকে লক্ষ রাখবেন। এবার মাটির পাত্রে দইমিশ্রিত দুধ ঢালুন। অন্য যেকোনো ঢাকনা দেওয়া পাত্রও ব্যবহার করতে পারেন দই তৈরির জন্য। ঢাকনা দিয়ে ঢেকে মাটির পাত্র উষ্ণ কোনও জায়গায় রেখে দিন। ফ্রিজে রাখবেন না কোনোভাবেই। এতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে দইয়ে। সবচেয়ে ভালো হয় বাসায় ওভেন থাকলে সেখানে পাত্র রেখে দরজা বন্ধ করে দিলে। ৮ থেকে ৯ ঘণ্টা অপেক্ষা করুন। এর মধ্যেই জমে যাবে দই। দই জমে যাওয়া পর সেটি ফ্রিজে সংরক্ষণ করুন।  

টিপস

  • দইয়ের টক স্বাদ কমাতে চাইলে দুধের উপর থেকে সর তুলে নিন। 
  • দুধে মেশানোর জন্য টক দই না থাকলে ২ চামচ করে ভিনেগার অথবা লেবুর রস মেশাতে পারেন।
  • উপকরণ হিসেবে ব্যবহার করা দইয়ে যেন পানি না থাকে।
  • সুতির বা মসলিনের কাপড়ে টক দই সারারাত রেখে একটি চালুনিতে ছেঁকে রাখতে পারেন। এতে দইয়ে থাকা দুধের ঘনত্ব বেড়ে যায়, ফলে জমাট ও ঘন হয় দই।
/এনএ/
সম্পর্কিত
মাছের মাথা দিয়ে মিক্সড শাক-সবজির চচ্চড়ি
নারকেল ও ডিম দিয়ে কাঁঠালের বিচি
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
সর্বশেষ খবর
ফের লঘুচাপের আভাস, সারা দেশেই নামতে পারে বৃষ্টি!
ফের লঘুচাপের আভাস, সারা দেশেই নামতে পারে বৃষ্টি!
টিভিতে আজকের খেলা (১২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ নভেম্বর, ২০২৬)
আ.লীগের সাবেক সেই এমপিসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা
আ.লীগের সাবেক সেই এমপিসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা
‘মানুষের নিরাপত্তার চেয়ে বড় কোনও রাজনীতি হতে পারে না’
‘মানুষের নিরাপত্তার চেয়ে বড় কোনও রাজনীতি হতে পারে না’
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও