যেসব পণ্য মিলছে আগারগাঁও হলিডে মার্কেটে (ফটো স্টোরি)

নওরিন আক্তার
০৮ জুন ২০২৪, ১৭:০৯আপডেট : ০৮ জুন ২০২৪, ১৭:০৯

আসছে ঈদ। কেনাকাটার জন্য মার্কেটগুলোর পাশাপাশি জমে উঠেছে হলিডে মার্কেটও। আগারগাঁওয়ের সাপ্তাহিক হলিডে মার্কেটে গতকাল (৭ জুন) শুক্রবার গিয়ে দেখা গেল বেশ ভিড়। কথা হলো গয়না কিনতে আসা রোকেয়া ইসলাম সুমির সঙ্গে। তিনি জানালেন ঈদের পোশাক কেনা শেষ। এখন পোশাকের সঙ্গে মিলিয়ে গয়না কিনছেন। হলিডে মার্কেট কাছাকাছি থাকায় দূরের মার্কেটে আর যাওয়ার প্রয়োজন পড়ছে না। গয়নার পাশাপাশি পোশাক, জুতা-স্যান্ডেল, শৌখিন পণ্য, খাদ্যদ্রব্যের পাশাপাশি জীবনযাপনের প্রয়োজনীয় বিভিন্ন অনুষঙ্গ মিলছে এই মার্কেটে। আবার শিশুদের জন্য রয়েছে বিনোদনের আয়োজন। চরকি, ট্রেনসহ নানা ধরনের রাইড উপভোগের সুযোগ পাচ্ছেন বড়রাও।  

দেশের প্রথম হলিডে মার্কেট এটি। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সড়কের উত্তর-দক্ষিণ দুই ধারের প্রশস্ত রাস্তায় বসে এই পসরা। ঢাকা উত্তর সিটি করপোরশনের (ডিএনসিসি) উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের পণ্য নিয়ে ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেটের আয়োজন প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার বিকাল তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলে। 

এসএমই উদ্যোক্তারা ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেটে অংশ নিতে চাইলে দুই দিনের জন্য ভাড়া গুনতে হবে ৩ হাজার টাকা। ছবিতে দেখে দিন হলিডে মার্কেটের ঝলক। 

খাবারের স্টলগুলোতে পাওয়া যাচ্ছে ঘরে তৈরি নানা আইটেম

বাহারি গয়না মিলছে হলিডে মার্কেটে

পাওয়া যাচ্ছে জুতা-স্যান্ডেল ও চামড়াজাত নানা পণ্য

অনেক ধরনের কেক, পেস্ট্রি ও বেকিং আইটেমের দেখা মিলছে

শিশুদের বিনোদনের জন্য থাকছে রাইড

হাতে তৈরি পণ্য দেখছেন একজন ক্রেতা

শাড়ি, সালোয়ার-কামিজ, টপ, স্কার্ট পেয়ে যাবেন হলিডে মার্কেটে

নানা স্বাদের আচারের পসরা

রয়েছে অনেক ধরনের মধু

চলছে গরম গরম কাবাবের আয়োজন

স্টেজে সংগীত পরিবেশন করছেন শিল্পী

/এনএ/
সম্পর্কিত
১৩টি দৃষ্টিনন্দন ছবিতে বিশ্বের রহস্যময় ম্যানগ্রোভ বন
মুঘল ঢাকার পথে পথে: যে শহর একদিন ছিল বাংলার রাজধানী
মন ভরাবে প্রকৃতি, কষ্ট দেবে না গরম
সর্বশেষ খবর
গুমের অভিযোগের তদন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে রাখার প্রস্তাব পুনর্বিবেচনার দাবি
গুমের অভিযোগের তদন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে রাখার প্রস্তাব পুনর্বিবেচনার দাবি
রান্নার ঝামেলা ছাড়াই ১০ মিনিটে বানিয়ে নিন ৭ পুষ্টিকর খাবার
রান্নার ঝামেলা ছাড়াই ১০ মিনিটে বানিয়ে নিন ৭ পুষ্টিকর খাবার
প্রাণঘাতী বন্যার আগে চীনের সতর্কবার্তা পায়নি নেপাল: সাবেক মন্ত্রী
প্রাণঘাতী বন্যার আগে চীনের সতর্কবার্তা পায়নি নেপাল: সাবেক মন্ত্রী
গুম-খুনের শিকারদের পরিবারের পাশে থাকতে সরকার অঙ্গীকারাবদ্ধ: প্রধানমন্ত্রী
গুম-খুনের শিকারদের পরিবারের পাশে থাকতে সরকার অঙ্গীকারাবদ্ধ: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর