পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
১৭ জুন ২০২৫, ২১:০৯ আপডেট : ১৭ জুন ২০২৫, ২১:০৯

দিনাজপুরের পার্বতীপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে পার্বতীপুর উপজেলা পরিষদের পুকুরে এই ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো– উপজেলার হুগলীপাড়া এলাকার মোশারফ হোসেনের মেয়ে মুশফিকা আক্তার মিম (৯); একই এলাকার আতাউর রহমানের মেয়ে আছিয়া (৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে স্থানীয় বন্ধুদের সঙ্গে মুশফিকা আক্তার মিম ও আছিয়া উপজেলা পরিষদের ভেতরের পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা দুজনই পানিতে ডুবে যায়। তাদের সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা পুকুরে নেমে সেখান থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। মিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আছিয়াকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হেসেন, পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে পরিবারের অভিযোগ না থাকায় শিশুদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
কর্ণফুলীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম