কাঁঠালের বিচি দিয়ে লইট্টা শুঁটকি ভুনা করবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
২৮ জুন ২০২৪, ১৬:৪৫আপডেট : ২৮ জুন ২০২৪, ১৬:৪৫

কাঁঠালের বিচি দিয়ে মজাদার শুঁটকি ভুনা রেঁধে ফেলতে পারেন। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ আইটেমটি। জেনে নিন কীভাবে রান্না করবেন।

মাথা লেজ ফেলে ছোট করে কেটে দেড় কাপ লইট্টা শুঁটকি নিন। দেড় কাপ কাঁঠালের বিচি নিন। উপরের সাদা খোসা ফেলে ৩০ মিনিট ভিজিয়ে রেখে চামচ দিয়ে লাল চামড়া উঠিয়ে নিন। আরও নিন ২৫০ গ্রাম আলু। আলু লম্বা করে কেটে নেবেন। 

চুলার প্যান বসিয়ে মাঝারি আঁচে শুঁটকি টেলে নিন। অনবরত নাড়তে নাড়তে যখন ধোঁয়া ওঠা শুরু হবে, তখন নামিয়ে পানিতে ঢেলে দিন। এতে শুঁটকির গায়ে থাকা ময়লা দূর হবে। কিছুক্ষণ ভিজিয়ে রেখে পানি বদলে ধুয়ে পানি ঝরিয়ে নিন। 

প্যানে তেল দিয়ে দিন। তেল গরম হলে পেঁয়াজ ও কাঁচা মরিচ কুচি দিন। পেঁয়াজে রঙ চলে আসলে সামান্য পানি দিয়ে গুঁড়া মসলা দিন। স্বাদ মতো মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, দেড় টেবিল চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা ও স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নিন মসলা। মসলা কষানো হলে শুঁটকি ও সামান্য পানি দিয়ে কষান। আরও কিছুটা পেঁয়াজ কুচি ও ১/৪ কাপ রসুন কুচি দিন। ঢেকে কয়েক মিনিট রান্না করুন। পানি শুকিয়ে গেলে কাঁঠালের বিচি ও আলু দিয়ে দিন। ভালো করে নেড়ে সামান্য পানি দিয়ে ঢেকে কষিয়ে নিন। পানি শুকিয়ে যাবে এরই মধ্যে। ২ কাপ পানি দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিন। কাঁঠালের বিচি ও আলু সেদ্ধ হওয়ার পাশাপাশি ভুনা ভুনা হয়ে গেলে আস্ত কাঁচা মরিচ দিয়ে নেড়ে নিন। এক মিনিট কম আঁচে ঢেকে রেখে নামিয়ে পরিবেশন করুন।   

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের