বউভাতে কেমন ছিল রাধিকার সাজ

জীবনযাপন ডেস্ক
১৫ জুলাই ২০২৪, ২০:৩২আপডেট : ১৫ জুলাই ২০২৪, ২০:৩২

বিয়ের পর যে জমকালো অনুষ্ঠানের ইতি টেনেছেন আম্বানিরা সেটা কিন্তু নয়। শুক্রবার বিয়ে ও বিদায়ের পর শনিবার অনুষ্ঠিত হলো অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের শুভ আশীর্বাদ অনুষ্ঠান। এরপর দিন গতকাল রবিবার ছিল বউভাত। এদিন ঝলমলে সোনালি সাজে হাজির হয়েছিলেন নববধূ রাধিকা।  

রাধিকা সোনালি রঙের ইন্দো–ওয়েস্টার্ন লুকের করসেট টপ আর স্কার্ট পরেছিলেন। পোশাকটি ছিল ইতালীয় লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড ডলচে অ্যান্ড গাবানার। সঙ্গে আরও কিছু ডিটেইল কাস্টমাইজ করে দিয়েছিলেন ফ্যাশন ডিজাইনার অনামিকা খান্না। 

ঝকঝকে সোনালি সাজে সেজেছিলেন রাধিকা। ছবি- সংগৃহীত

রাধিকার সাটিন সোনালী স্কার্ট নিখুঁত এমব্রয়ডারি এবং অলঙ্করণে সজ্জিত ছিল। ব্যালকনেট-স্টাইলের উপরের অংশে সুইটহার্ট নেকলাইন এবং আধুনিক স্লিভলেস স্ট্র্যাপ ছিল। সাথে চকচকে সোনালি সিল্কের ওড়না ছিল যেটায় ঝিলমিল ফুলের সূচিকর্ম কাড়ছিল নজর। পেছনে ট্রেইলের মতো ছড়ানো অংশটি রাজকীয় আবেদন যোগ করেছিল রাধিকার সাজে। পোশাকটি স্টাইলিং করে দিয়েছিলেন সেলিব্রিটি স্টাইলিস্ট রিয়া কাপুর। 

বউভাতের সাজে রাধিকা মার্চেন্ট। ছবি- সংগৃহীত

ঝকঝকে হীরা দিয়ে সাজানো রোজ গোল্ড প্লেটেড নেকলেস পরেছিলেন রাধিকা। সাথে ছিল ম্যাচিং ড্রপ কানের দুল ও সূক্ষ্ম হীরার চুড়ি। নিশ্ছিদ্র খোলা চুল ও মানানসই মেকআপে প্রাচীন দেবীর মতোই লাগছিল নববধূ রাধিকাকে। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশে চীনকে টেক্কা দিতে ‘স্পেস একাডেমি’ খুলছেন ট্রাম্প 
মহাকাশে চীনকে টেক্কা দিতে ‘স্পেস একাডেমি’ খুলছেন ট্রাম্প 
পতেঙ্গায় নতুন কনটেইনার টার্মিনাল, ভিত্তিপ্রস্তর রবিবার
পতেঙ্গায় নতুন কনটেইনার টার্মিনাল, ভিত্তিপ্রস্তর রবিবার
১৩টি দৃষ্টিনন্দন ছবিতে বিশ্বের রহস্যময় ম্যানগ্রোভ বন
১৩টি দৃষ্টিনন্দন ছবিতে বিশ্বের রহস্যময় ম্যানগ্রোভ বন
কদমতলীতে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত
কদমতলীতে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত
সর্বাধিক পঠিত
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট