চুলের জন্য সিরাম ব্যবহার কেন জরুরি জানেন?

জীবনযাপন ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:২১আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:২১

ধরুন আপনার চুল একেবারেই নিস্তেজ দেখায় সবসময়। কিংবা চুলকে নিয়ন্ত্রণ করা বেশ কঠিন মনে হয় আপনার। চুলের ধরন যেটাই হোক না কেন, চুলের যত্নে নিয়মিত সিরাম ব্যবহার করা ভীষণ জরুরি। হাইড্রেশন প্রদানের পাশাপাশি চুলের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে সিরাম। নিয়মিত এটি ব্যবহার করলে চুল শক্তিশালী ও স্বাস্থ্যোজ্জ্বল হয়। তাপের ক্ষতি প্রতিরোধ করতেো সিরামের ভূমিকা রয়েছে। 

সিরাম ব্যবহার করতে হবে চুলের ধরন অনুযায়ী। বিভিন্ন ধরনের হেয়ার সিরাম চুলের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে। হেয়ার সিরামে সিলিকন এবং সক্রিয় উপাদান থাকে যা চুলকে পুষ্ট করে। এসব উপাদানের মধ্যে রয়েছে আরগান তেল, জোজোবা তেল, সূর্যমুখী তেল, পেঁয়াজের তেল, মরিঙ্গা তেল, অ্যালোভেরা, ভিটামিন ই, গোলাপজল, বাদাম তেল, ভার্জিন নারকেল তেল ইত্যাদি। 

হেয়ার সিরাম ব্যবহারের উপকারিতা 

  • প্রতিটি চুলের স্ট্র্যান্ডে আর্দ্রতা প্রদানের পাশাপাশি শুষ্ক, নিস্তেজ চুলকে পুনরুজ্জীবিত করে সিরাম। স্বাস্থ্যকর, ময়শ্চারাইজড চুল সিল্কি দেখায়। 
  • ক্ষতিগ্রস্ত চুলের আগা ফেটে যায় ও ভেঙে পড়ে। এ ধরনের চুলের যত্নে সিরাম খুবই কার্যকর। সিরাম অনিয়ন্ত্রিত চুলের স্ট্র্যান্ডগুলোকে নিয়ন্ত্রণ করতে এবং উজ্জ্বল লুক পেতে সহায়তা করে। 
  • সিরামের সিলিকন উপাদান চুলের কিউটিকলের চারপাশে একটি প্রতিরক্ষামূলক আবরণ তৈরি করে। স্টাইলিং থেকে তাপের ক্ষতি থেকে রক্ষা করে এই আবরণ। এছাড়া পরিবেশগত তাপ থেকেও এটি সুরক্ষা প্রদান করে। 
  • কিছু হেয়ার সিরামে হাইড্রোলাইজড কেরাটিন প্রোটিন থাকে, যা চুলের বিভিন্ন সুবিধা দেয় যেমন  চুলের আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা উন্নত করে ও ক্ষতিগ্রস্ত চুল মেরামত করে। 
  • চুলে যদি সহজেই জট লেগে যায় তবে নিয়মিত সিরাম ব্যবহার করুন। হেয়ার সিরাম চুলকে মসৃণ করে। 
  • হেয়ার সিরাম চুলের প্রাকৃতিক গঠন এবং টেক্সচারকে উন্নত করে। 
  • সিরামের প্রতিরক্ষামূলক আবরণ চুলকে দূষণকারী, ধুলো, ফটোড্যামেজ এবং স্টাইলিং থেকে তাপের ক্ষতি থেকে রক্ষা করে। এই কারণেই সিরাম প্রায়শই চুলে স্টাইলিং করার আগে প্রয়োগ করা হয়।

সিরাম ব্যবহারের সময় কী করবেন, কী করবেন না

  1. পরিষ্কার চুলে সিরাম ব্যবহার করুন। ময়লা চুলে এটি লাগালে চুল তৈলাক্ত দেখাবে।
  2. অতিরিক্ত পরিমাণে সিরাম মাথায় লাগাবেন না।
  3. চুলের গোড়ায় লাগাবেন সিরাম। আগায় ব্যবহারের প্রয়োজন নেই। 
  4. চুলের ধরন অনুযায়ী সিরাম বেছে নেওয়া জরুরি। এতে সম্পূর্ণরূপে উপকৃত হতে পারবেন।
  5. সিরাম ব্যবহারের পর চুল ধুয়ে ফেলার প্রয়োজন নেই।
  6. গোসলের পর চুল মুছে ভেজা চুলে সিরাম লাগান। চুলের গোড়ায় অল্প সিরাম লাগিয়ে আঙুলের সাহায্যে ম্যাসাজ করে নিন। 
  7. ক্ষতিগ্রস্ত চুলের জন্য কেরাটিন সিরাম বেছে নিন। 
  8. বেশিরভাগ সিরামের সঙ্গে ড্রপার থাকে। ড্রপারে সিরাম নিয়ে চুল ভাগ করে গোড়ায় অল্প করে লাগাবেন। 

তথ্যসূত্র: মেডিক্যাল নিউজ টুডে  

/এনএ/
সম্পর্কিত
অল্প বয়সে কসমেটিক সার্জারি কতটা নিরাপদ
চুলের রঙে ভাইরাল হ্যাক কতটা কার্যকর, কী বলছেন বিশেষজ্ঞরা
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্পষ্ট কোনও ফেভারিট নেই, ব্রাজিল জেতার জন্য লড়বে: আনচেলত্তি
বিশ্বকাপে স্পষ্ট কোনও ফেভারিট নেই, ব্রাজিল জেতার জন্য লড়বে: আনচেলত্তি
তেহরানের ‘বিজয়’ দাবির মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে চুক্তির আভাস
তেহরানের ‘বিজয়’ দাবির মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে চুক্তির আভাস
টিভিতে আজকের খেলা (১৩ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ জুন, ২০২৬)
‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষকই নন, তিনি বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক’ 
‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষকই নন, তিনি বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক’ 
সর্বাধিক পঠিত
সংসদ নির্বাচনে ২৭ হাজার ভোটে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
সংসদ নির্বাচনে ২৭ হাজার ভোটে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
কেন দলে দলে নাগরিকত্ব ছাড়ছেন মার্কিনিরা
কেন দলে দলে নাগরিকত্ব ছাড়ছেন মার্কিনিরা
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ: ট্রাম্প
আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ: ট্রাম্প