তালের এই মজাদার পিঠা খেয়েছেন?

জীবনযাপন ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৫

তালের এই সময়ে ঐতিহ্যবাহী তালের বড়ার পাশাপাশি আরও নানা ধরনের পিঠা বানিয়ে ফেলতে পারেন। স্বাদে যেমন বৈচিত্র্য আসবে, তেমনি অতিথি আপ্যায়নেও পাবেন প্রশংসা। মজার একটি পিঠা হচ্ছে তালের ভাপা পিঠা বা বিবিখান পিঠা। কীভাবে বানাবেন সেটা জেনে নিন। 

একটি বড় বাটিতে পৌনে এক কাপ চালের গুঁড়া, ১/৪ কাপ ময়দা, ১/৪ কাপ গুঁড়া দুধ, আধা কাপ চিনি, ১ চা চামচ বেকিং পাউডার, ১/৪ চা চামচ বেকিং সোডা ও ১/৪ চা চামচ লবণ দিন। শুকনা এই উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। ১ কাপ তালের রস, ১/৪ কাপ তেল, ১টি ডিম ও ১/৩ কাপ কোড়ানো নারকেল দিয়ে ভালো করে মিশিয়ে ব্যাটার তৈরি করুন। যদি মিশ্রণ বেশি শুকনা মনে হয় তবে অল্প একটু পানি বা তরল দুধ মিশিয়ে নিন।

স্টিলের ছোট কাপ, বাটি কিংবা চায়ের কাপে এই পিঠা বানিয়ে ফেলতে পারেন। এজন্য তেল ব্রাশ করে এরপর কাপে ব্যাটার দিন। কাপ পুরোপুরি ভরবেন না, কারণ পিঠা ফুলে উঁচু হয়ে যাবে। একটি স্টিমারের উপর কাপগুলো বসিয়ে দিন। চাইলে প্লেটের উপরেও বসাতে পারেন। বড় প্যানে পানি গরম করে একটি স্ট্যান বসিয়ে উপরে দিয়ে দিন কাপ বসানো প্লেট বা স্টিমার। প্যান ঢেকে দিন। ১০ মিনিট অপেক্ষা করুন মিডিয়াম আঁচ রেখে। এরপর ঢাকনা খুলে টুথপিক ঢুকিয়ে দেখুন সেটাতে কিছু লাগছে কিনা। না লাগলে বুঝতে হবে হয়ে গেছে পিঠা। নামিয়ে ঠান্ডা করে বের করে নিন কাপ থেকে। 

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম