যেভাবে বানাবেন ক্রিম অব মাশরুম স্যুপ

জীবনযাপন ডেস্ক
০২ অক্টোবর ২০২৪, ১৯:২৫ আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৯:২৫

রেস্টুরেন্টের মতো মজাদার ক্রিম অব মাশরুম স্যুপ বানিয়ে ফেলতে পারেন ঘরেই। পুষ্টিকর এই স্যুপ পছন্দ করবে শিশুরাও। রেসিপি জেনে নিন।

চারটি বাটন মাশরুম স্লাইস করে কেটে নিন, একটি কেটে নিন কুচি করে। একটি পেঁয়াজ ও রসুন কুচি করে রাখুন। চুলায় প্যান বসিয়ে ১ টেবিল চামচ মাখন গলিয়ে ভেজে নিন স্লাইস করা মাশরুম। মাশরুম উঠিয়ে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ ও রসুন কুচি ভাজুন। লাল রঙ করা যাবে না। পেঁয়াজ-রসুন নরম হয়ে গেলে কুচি করে নেওয়া মাশরুম দিয়ে। ৩/৪ মিনিট মিডিয়াম লো আঁচে ভেজে নিন। মাঝের অংশ খুন্তি দিয়ে ফাঁকা করে ১ টেবিল চামচ মাখন দিন। মাখন গলে গেলে ২ টেবিল চামচ ময়দা দিয়ে ভাজুন। একদম কম আঁচে ভাজবেন। পেঁয়াজ-রসুনের সঙ্গে মিশিয়ে সবকিছু ভেজে নিন। আধা লিটার দুধ অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিন। মাঝারি আঁচে ফুটান। স্যুপ ঘন হয়ে গেলে নামিয়ে হ্যান্ড মিক্সারে ব্লেন্ড করে নিন। ক্রিমি হয়ে গেলে চুলায় বসিয়ে দিন। ১ চা চামচ চিনি, স্বাদ মতো লবণ, ১ চা চামচ গোলমরিচের গুঁড়া, ২ চা চামচ ক্রিম ও ভেজে রাখা মাশরুমের স্লাইস দিয়ে দিন। শেষে ১ চা চামচ বাটার ও ১/৪ চা চামচ অরিগ্যানো দিয়ে নেড়ে নামিয়ে দিন। 

/এনএ/
সম্পর্কিত
মাছের মাথা দিয়ে মিক্সড শাক-সবজির চচ্চড়ি
নারকেল ও ডিম দিয়ে কাঁঠালের বিচি
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
সর্বশেষ খবর
জাতিসংঘে ভাষণে যা বললেন প্রধানমন্ত্রী
জাতিসংঘে ভাষণে যা বললেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
রোনালদোর হতাশার রাতে পর্তুগালের জয়
রোনালদোর হতাশার রাতে পর্তুগালের জয়
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন