মাত্র ৩ উপকরণেই বানিয়ে ফেলা যায় ম্যাংগো আইসক্রিম

জীবনযাপন ডেস্ক
২৩ জুন ২০২৫, ১৩:২১আপডেট : ২৩ জুন ২০২৫, ১৩:২১

চলছে আমের মৌসুম, তার উপর আবার প্রচণ্ড গরম। গরমের এই সময়ে পাকা আমের স্বাদে মজাদার আইসক্রিম বানিয়ে ফেলতে পারেন। মাত্র তিনটি উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায় ম্যাংগো আইসক্রিম। জেনে নিন কীভাবে বানাবেন। 

এক কাপ হুইপ ক্রিম, এক কাপ আমের পিউরি ও ১/৪ কাপ কনডেন্সড মিল্ক দিয়েই বানিয়ে ফেলা যাবে দোকানের মতো মজাদার আইসক্রিম। ব্লেন্ডারে আমের পিউরি, হুইপ ক্রিম ও কনডেন্সড মিল্ক দিয়ে এক থেকে দেড় মিনিট ব্লেন্ড করুন। মসৃণ মিশ্রণ তৈরি হবে। আম ছোট ছোট টুকরা করে নিন। যে বাটিতে আইসক্রিম জমাতে চান সেখানে বাটার পেপার বিছিয়ে উপরে আমের টুকরা ছড়িয়ে দিন। এর উপরে ব্লেন্ড করে রাখা মিশ্রণ ঢেলে ঢেকে ফ্রিজারে রেখে দিন ১০ থেকে ১২ ঘণ্টার জন্য। জমে গেলে বের করে পরিবেশন করুন মজাদার ম্যাংগো আইসক্রিম। 

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী