পূজার রেসিপি

দুই স্বাদের বাতাসা বানাবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
০৪ অক্টোবর ২০২৪, ১১:৩৮ আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ১১:৩৮

পূজার আয়োজনে বাতাসা না থাকলে চলে? অনেকেই পূজার ভোগে বাতাসা দিয়ে থাকেন। এবার ঘরেই দুই ধরনের বাতাসা বানিয়ে ফেলতে পারেন উৎসব উপলক্ষে। চিনি ও গুড়ের বাতাসা কীভাবে বানাবেন জেনে নিন। 

বাতাসা বসানোর জন্য পার্চমেন্ট পেপার বা কাপকেকের মোল্ড আগেই তৈরি করে রাখুন। পাউডার সুগার, তেল বা ঘি ব্রাশ করে রাখুন মোল্ড বা কাগজে। 

চুলায় প্যান বসিয়ে ২ কাপ চিনি ও ১/৪ কাপ পানি দিন। কম আঁচে চিনি গলিয়ে নিন। এরপর আঁচ সামান্য বাড়িয়ে জ্বাল দিন। চিনির সিরাপ দুই আঙুলের মাঝে নিয়ে দেখুন। এক দাগ বা দুই দাগ দেখা গেলে বুঝবেন হয়ে গেছে এটি। এবার নামিয়ে চামচের সাহায্যে মোল্ড না কাগজে অল্প অল্প করে ফেলুন। ৫/৭ মিনিটের মধ্যেই ঠান্ডা হয়ে যাবে। এরপর মোল্ড থেকে বের করে নিন। 

প্যানে ১ কাপ গুড়, আধা কাপ চিনি ও ১/৪ কাপ পানি দিয়ে কম আঁচে জ্বাল দিন। কিছুক্ষণ জ্বাল করার পর আগের পদ্ধতিতে আঙুলের সাহায্যে দেখে নিন হয়েছে কিনা। হলে নামিয়ে মোল্ডে ঢেলে জমিয়ে নিন। 

/এনএ/
সম্পর্কিত
মাছের মাথা দিয়ে মিক্সড শাক-সবজির চচ্চড়ি
নারকেল ও ডিম দিয়ে কাঁঠালের বিচি
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
সর্বশেষ খবর
মোহামেডানের হয়ে অভিষেকেই জয় দিয়ে শুরু আর্জেন্টাইন কোচের
মোহামেডানের হয়ে অভিষেকেই জয় দিয়ে শুরু আর্জেন্টাইন কোচের
জাপানে এশিয়ান গেমসে সাত্তারের দারুণ জয়, তবে…
জাপানে এশিয়ান গেমসে সাত্তারের দারুণ জয়, তবে…
প্রাথমিকের শিক্ষার্থীদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার
প্রাথমিকের শিক্ষার্থীদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার
এই হার আমরা ভুলে যাবো না, লড়াই চালিয়ে যাবো: জামাল ভূঁইয়া
এই হার আমরা ভুলে যাবো না, লড়াই চালিয়ে যাবো: জামাল ভূঁইয়া
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা