কোন মাংস কত দিন পর্যন্ত ফ্রিজে ভালো থাকে

জীবনযাপন ডেস্ক
০৯ অক্টোবর ২০২৪, ১৭:৩০ আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১৭:৩০

মুরগি, গরু বা খাসির মাংস একবার কিনে ফ্রিজারে রেখে দিই আমরা। এছাড়া কোরবানি ঈদের সময়েও অনেক মাংস ডিপ ফ্রিজে ঢোকানো হয় যা ধীরে ধীরে খাওয়া হয় বছরজুড়ে। রান্না করা হোক বা কাঁচাই হোক, নির্দিষ্ট সময়ের পর মাংস ফ্রিজে সংরক্ষণ করলে এর স্বাদ ও পুষ্টিগুণ কমে যাওয়ার ঝুঁকি থাকে। কোন মাংস কত দিন ফ্রিজে রাখা নিরাপদ সেটা জেনে নিন।

গরু বা খাসির মাংস 
কাঁচা মাংস রেফ্রিজারেটরে ৩ থেকে ৫ দিন পর্যন্ত ভালো থাকে। ডিপ ফ্রিজে রাখলে সেটা ৪ থেকে ১২ মাস পর্যন্ত নিশ্চিন্তেই খেতে পারবেন। রান্না করা মাংস ৩ থেকে ৫ দিন ফ্রিজে এবং ৬ মাস পর্যন্ত ফ্রিজারে রাখা নিরাপদ।

মুরগির মাংস 
কাঁচা মুরগির মাংস নরমাল ফ্রিজে ১ থেকে ২ দিন পর্যন্ত রাখা যেতে পারে। ডিপ ফ্রিজে রাখলে রাখলে ৯ মাস পর্যন্ত ভালো থাকবে। আর আস্ত মুরগি ফ্রিজারে রাখলে এক বছর পর্যন্ত রাখতে পারবেন। রান্না করা মাংসের ক্ষেত্রে নরমাল ফ্রিজে কয়েক দিন এবং ফ্রিজারে ২ থেকে ৬ মাস পর্যন্ত রাখতে পারবেন। তবে অবশ্যই মুখবন্ধ পাত্রে রাখতে হবে।

মাংসের কিমা ও সসেজ 
কিমা করা মাংস ফ্রিজারে ৪ মাসের বেশি রাখবেন না। সসেজ নরমাল ফ্রিজে দুই দিন ও ডিপ ফ্রিজে ২ মাস পর্যন্ত রাখা যেতে পারে। 

তথ্যসূত্র: ফুড সেফটি 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ঢাকার বার্তা’ নিয়ে দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী
‘ঢাকার বার্তা’ নিয়ে দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী
মেয়ের সঙ্গে দেখা করে ঘরে ফেরা হলো না সিআইডি অফিসারের
মেয়ের সঙ্গে দেখা করে ঘরে ফেরা হলো না সিআইডি অফিসারের
‘স্বাস্থ্যবান হলেই অসৌন্দর্য’ ধারণাকে বদলানোর দিন আজ
‘স্বাস্থ্যবান হলেই অসৌন্দর্য’ ধারণাকে বদলানোর দিন আজ
পোশাককর্মীর টাকা, মোবাইল ছিনতাইয়ের পর হত্যা: তিন জনের মৃত্যুদণ্ড
পোশাককর্মীর টাকা, মোবাইল ছিনতাইয়ের পর হত্যা: তিন জনের মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’