চুলের বৃদ্ধি বাড়াতে যেভাবে অ্যালোভেরা ব্যবহার করবেন

জীবনযাপন ডেস্ক
২৮ নভেম্বর ২০২৪, ১০:১৩ আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১০:১৩

ত্বক ও চুলের যত্নে অ্যালোভেরার উপকারের কথা আমাদের সবারই জানা। প্রাকৃতিক উজ্জ্বল ও ঝলমলে চুলের জন্য নিয়মিত অ্যালোভেরার জেল ব্যবহার করতে পারেন। চুলের বৃদ্ধি বাড়াতেও এর ভূমিকা রয়েছে। জেনে নিন চুলের যত্নে কীভাবে এই উপকারী ভেষজ ব্যবহার করবেন।

  • অ্যালোভেরার জেল সরাসরি লাগান চুলের গোড়ায় ও চুলে। ৩০ মিনিট অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে অ্যালোভেরা জেল। ফলে চুল বাড়ে দ্রুত।
  • নারকেল তেলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। চুল নরম হবে।
  • চুলের বৃদ্ধি দ্রুত করতে ক্যাস্টর অয়েলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ব্লেন্ড করে চুলে লাগান। ধুয়ে ফেলার আগে আধা ঘণ্টা অপেক্ষা করুন।
  • মাথার ত্বকের পিএইচ ঠিক রাখতে বানিয়ে ফেলুন অ্যালোভেরা জেল ও দইয়ের প্যাক। চুলে ৪৫ মিনিট লাগিয়ে রাখুন এটি।
  • চুল ময়েশ্চারাইজ করতে মধু ও অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে লাগান। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
  • প্রোটিনে ভরপুর ডিম মিশিয়ে নিন অ্যালোভেরা জেলের সঙ্গে। চুলে লাগিয়ে অপেক্ষা করুন ২৫ থেকে ৩০ মিনিট। এরপর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
  • গ্রিন টি লিকার মিশিয়ে পেস্ট করে নিন অ্যালোভেরা জেল। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে। 
/এনএ/
সম্পর্কিত
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
অকালেই ত্বকে বয়সের ছাপ? যে অভ্যাস বাড়ায় অক্সিডেটিভ স্ট্রেস
৬৩-তেও উজ্জ্বল ডেমি মুর, জানালেন সৌন্দর্যের বিশেষ মন্ত্র
সর্বশেষ খবর
ঢাবি অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত
ঢাবি অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত
ড্যাফোডিলে দুদিনব্যাপী ‘জেএমসি মিডিয়া বাজ’
ড্যাফোডিলে দুদিনব্যাপী ‘জেএমসি মিডিয়া বাজ’
আজ কোথাও ভারী বৃষ্টি, কোথাও গরম: এক জেলায় বইছে তাপপ্রবাহ
আজ কোথাও ভারী বৃষ্টি, কোথাও গরম: এক জেলায় বইছে তাপপ্রবাহ
বিশ্ব প্রবীণ দিবস আজ, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান
বিশ্ব প্রবীণ দিবস আজ, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা