লম্বা চুল পেতে চাইলে এই ১০ অভ্যাস আয়ত্ত করা জরুরি

জীবনযাপন ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯

কোমর ছাপানো লম্বা ও ঘন চুল চাইলে কিন্তু শুধু শ্যাম্পু আর তেল ব্যবহারই যথেষ্ট নয়। কিছু স্বাস্থ্যকর অভ্যাস আয়ত্ত করার পাশাপাশি সঠিক যত্ন নিলে তবেই পাওয়া যাবে লম্বা ও সুন্দর চুল। জেনে নিন কোন কোন অভ্যাস চুল দ্রুত বাড়াতে সাহায্য করে।

  1. চুলের গোড়া নিয়মিত ম্যাসাজের অভ্যাস করুন। এতে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়বে এবং চুল দ্রুত বৃদ্ধি পাবে। রাতে ঘুমানোর আগে শুকনা চুল ধীরে ধীরে ম্যাসাজ করুন মিনিট কয়েক। এটা প্রতিদিন করুন।
  2. সুষম খাবার খাওয়ার অভ্যাস করুন। ভিটামিন, মিনারেল, জিংক, বায়োটিন, ভিটামিন ই আছে এমন খাবার খান নিয়মিত। 
  3. তাপপ্রদানকারী যন্ত্র ব্যবহার এড়িয়ে চলুন। এ ধরনের যন্ত্রের নিয়মিত ব্যবহার চুল ভেঙে যাওয়ার কারণ হতে পারে। এতে চুল ক্ষতিগ্রস্ত হয়ে ঝরে পড়ে। 
  4. চুলের স্বাস্থ্যকর বৃদ্ধি বজায় রাখতে নিয়মিত চুলের আগা ছেঁটে ফেলার বিকল্প নেই। 
  5. চুলের প্রাকৃতিক তেল বজায় রাখতে কম রাসায়নিক আছে এমন শ্যাম্পু ব্যবহার করুন। শ্যাম্পু যেন আপনার চুলের ধরন অনুযায়ী হয় সেদিকেও লক্ষ্য রাখা জরুরি।
  6. চুলের আর্দ্রতা বজায় রাখতে সপ্তাহে একবার দিপ কন্ডিশনিং করবেন অবশ্যই। 
  7. চুল আঁটসাঁটভাবে বাঁধার অভ্যাস থাকলে সেটা পরিহার করুন। এই ধরনের স্টাইল চুলের ক্ষতি করে।
  8. চুলকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে ছাতা বা হ্যাট ব্যবহার করুন। 
  9. চুলের বৃদ্ধি ঠিক রাখতে পর্যাপ্ত পানি খেতে হবে অবশ্যই।
  10. কেমিক্যাল ট্রিটমেন্ট এড়িয়ে চলুন। ঘনঘন রঙ করা চুলের জন্য ভালো নয়। 
/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের