পালং শাক দিয়ে মুরগির মাংস রান্না করবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
০৫ জানুয়ারি ২০২৫, ১৪:২৬আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১৪:২৬

পালং শাকের মৌসুম চলছে। দারুণ উপকারী এই শাক আয়রন ও ভিটামিনে ভরপুর। মুরগির মাংস দিয়ে রান্না করে ফেলতে পারেন পালং শাক। সাদা ভাত কিংবা খিচুড়ির সঙ্গে খেতে সুস্বাদু আইটেমটি। রেসিপি জেনে নিন। 

প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিন। সামান্য হলুদ আর লবণ দিয়ে মুরগির মাংসের টুকরা দিয়ে কয়েক মিনিট ভাজুন। ১ চা চামচ ধনিয়ার গুঁড়া, ১ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, দেড় চা চামচ জিরার গুঁড়া, ১ চা চামচ আদা বাটা ও ১ চা চামচ রসুন বাটা সামান্য পানির সঙ্গে মিশিয়ে মিশ্রণটি দিয়ে দিন মাংসে। কয়েক টুকরা আলু মসলায় দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিন। পানি শুকিয়ে গেলে আরও কিছুটা পানি যোগ করে ঢেকে দিন প্যান। মাংস প্রায় সেদ্ধ হয়ে গেলে এক আঁটি পালং শাক টুকরা করে দিয়ে দিন। ঢেকে দিন প্যান। সেদ্ধ হয়ে গেলে আস্ত কাঁচা মরিচ ও আধা চা চামচ গরম মসলার গুঁড়া দিয়ে নেড়ে এক মিনিট ঢেকে রেখে নামিয়ে নিন। 

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান